এক্সপ্লোর

South 24 Parganas News: গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে মাদক পাচার, উদ্ধার নিষিদ্ধ গাঁজা

পুলিশ আসার খবর পেয়েই গা ঢাকা দেয় অভিযুক্ত। ইতিমধ্যেই প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক ও একটি বোলেরো গাড়ি উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি আলাউদ্দিন ওরফে নাটার খোঁজে তল্লাসীও চালাচ্ছেন তাঁরা।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: নিষিদ্ধ মাদক মজুত করার এবং ব্যবসার গোপন খবর আগেই পেয়েছিল জীবনতলা থানার পুলিশ। খবর পেয়ে গাব্বুনিয়া গ্রামে গোপন অভিযান চালিয়ে নিষিদ্ধ গাঁজাসহ (Marijuana) উদ্ধার হল একটি বোলেরো গাড়ি। পাচারকারীর বাড়ি থেকেও মাদক উদ্ধার হয়েছে। তবে, পলাতক পাচারকারী। তার খোঁজে তল্লাসী চালাচ্ছে পুলিশ।

গাঁজা উদ্ধার-

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে জীবনতলা থানায় গোপন সূত্রে খবর আসে যে, আলাউদ্দিন শেখ ওরফে নাটা নামে এক ব্যক্তি জীবনতলা থানার গাব্বুনিয়া গ্রামে নিষিদ্ধ মাদকের অবৈধ ব্যবসা চালাচ্ছে। পুলিশের কাছে এমনও খবর আসে যে, ওই ব্যক্তি গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে অবাধে নিষিদ্ধ মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাঁদের কাছে খবর আসে, একটি বোলেরো গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে মাদক পাচার করছে অভিযুক্ত আলাউদ্দিন শেখ। খবর পাওয়া মাত্র গোপনে অভিযান চালায় জীবনতলা থানার পুলিশ। গাব্বুনিয়া গ্রামেই নিজের বাড়ি রয়েছে অভিযুক্তের। সেখানেই তল্লাসী চালায় পুলিশ। কিন্তু গাব্বুনিয়া গ্রামে অভিযুক্ত আলাউদ্দিনের বসত বাড়ি এবং বাড়ির কাছে খুঁজে পাওয়া গাড়িতে তল্লাসী চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ গাঁজা উদ্ধার করে জীবনতলা থানার পুলিশ। কিন্তু পুলিশ আসার খবর পেয়েই গা ঢাকা দেয় অভিযুক্ত। ইতিমধ্যেই প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক ও একটি বোলেরো গাড়ি উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি আলাউদ্দিন ওরফে নাটার খোঁজে তল্লাসীও চালাচ্ছেন তাঁরা।

আরও পড়ুন - South 24 Pargana News: ফের ভিডিও ভাইরাল, নতুন বির্তকে জড়ালেন ভাঙড়ের তৃণমূল নেতা

প্রসঙ্গত, কয়েকদিন আগেই জীবনতলা থানার গাতী এলাকায় গাঁদা ফুলের নাম করে বাড়িতে নিষিদ্ধ গাঁজা(Cannabis cultivation) গাছের চাষ হচ্ছিল। আর সেই খবর পেয়েই হানা দেয় পুলিশ। এরপরই সেই বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় প্রায় ২৮ কিলো আলামত। গাঁজা গাছের ডালপালা সমেত পুরো বাজেয়াপ্ত করা হয়। পুলিশের কাছে খবর আসে যে, জীবনতলা থানার অন্তর্গত গাতীতে জগন্নাথ গ্রামের নারায়ণ দাসের বাড়িতে গাঁজার চাষ হচ্ছে। পুলিশের কাছে খবর আসে যে তাঁর বাড়িতে আনুমানিক ১ কাঠা জমির ওপর গাঁজার চাষ করা হচ্ছে। এরপরই পুলিশ সেখানে গিয়ে খোঁজ চালায়। তবে বাড়িতে ছিলেন না সেই সময় নারায়ণ দাস। কিন্তু সেই সময় বাড়ির সামনে উঠোনে তাকাতেই চক্ষু চরকগাছ সবার। প্রায় ১ কাঠা জমির ওপর চলছে বেজায় বেআইনি গাঁজা চাষ। এরপর আইন অনুযায়ী সমস্ত নিয়ম মেনে ওই গাছগুলোকে কেটে নিয়ে আসা হয় থানাতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget