এক্সপ্লোর

Sonarpur Bad Road Condition: অভিযোগ জানিয়েও হয়নি লাভ, বেহাল রাস্তায় সারাইয়ের দাবিতে সোনারপুরে অবরোধ

Bad Road Condition: বারাবার অভিযোগ জানিয়েও সুরাহা না হওয়ায় রাস্তা সারাইয়ের দাবিতে আজ সকালে অবরোধ করেন স্থানীয় মানুষ এবং এই রুটের অটোচালকদের একাংশ।

রঞ্জিত হালদার, সোনারপুর: সোনারপুরের প্রতাপনগরে রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ। স্থানীয়দের অভিযোগ, চম্পাহাটি ভোজেরহাট রোড দীর্ঘদিন ধরেই বেহাল। গাড়ি চলাচল তো দূর, এই রাস্তা মানুষের হাঁটারও অযোগ্য়। বারাবার অভিযোগ জানিয়েও সুরাহা না হওয়ায় রাস্তা সারাইয়ের দাবিতে আজ সকালে অবরোধ করেন স্থানীয় মানুষ এবং এই রুটের অটোচালকদের একাংশ। ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ। অবরোধ তুলতে গেলে শুরু হয় বচসা। তবে পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। 

রাস্তাজুড়ে খানা-খন্দ। এক পশলা বৃষ্টি হলেই তাতে জল জমে শুরু হয় ভোগান্তি। রাস্তা সারাইয়ের দাবিতে চম্পাহাটি-ভোজেরহাট রোড অবরোধ করলেন স্থানীয় বাসিন্দা এবং অটোচালকদের একাংশ। যদিও পুলিশের আশ্বাসের পর কয়েক ঘণ্টার মধ্য়ে উঠে যায় অবরোধ। স্থানীয় এক অটোচালক আমিরুল মল্লিক বলেন, "বিগত ২ বছর ধরে আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ। আমাদের সামান্য় মেরামতি হয়, আবার খারাপ হয়ে যায়। এইভাবে রাস্তা চলছে। এখন বর্তমান যা পরিস্থিতি, রাস্তায় মানে চলার মতো পরিস্থিতি নেই। সরকারের এই যে রাস্তায় আমরা চলছি, আমাদের জন্য় পদক্ষেপ কী নিচ্ছে?  এখান থেকে কোনও একজন গর্ভবতী মহিলা যে হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেইরকম পরিস্থিতি নেই রাস্তার। আমাদের বক্তব্য় হল সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে কেন?'' স্থানীয় পঞ্চায়েতে অবশ্য দাবি, দ্রুত রাস্তা সারানো হবে। প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবনাথ দত্ত বলেন, "রাস্তাটা সত্য়ি খারাপ হয়ে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সব জানিয়েছি। যত দ্রুততার সঙ্গে যাতে রাস্তা সারাতে পারে আমরা সর্বতোভাবে তার ব্য়বস্থা নেব।''

শুধু এই ছবিটা সোনারপুরের এমনটা নয়। কোথাও খারাপ রাস্তার কারণে, মাকে রাস্তাতে জন্ম দিতে হয়েছে সন্তানের। কোথাও আবার রাস্তার মেরামতির জন্য গর্তে পড়ে সাইকেল চালকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। ঠিকাদারের কাজের গাফিলতিতে ভগ্নদশা তপনের একটি সেতু। তপন ব্লকের গোফানগর মোড় থেকে গোবিন্দপুর যাওয়ার মাঝে সুলতানিপুর এলাকাতে রয়েছে কাশিয়া খাড়ির উপর একটি সেতু। সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হয় প্রশাসনের তরফে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের কাের গাফিলতিতে সেতুির অবস্থা আরও বেহাল। কয়েক দিনের বৃষ্টিতে সেতু সংযোগকারী রাস্তার দুপাশ ভেঙে কাশিয়া খাড়িতে পড়েছে। বিচ্ছিন্ন হয়েছে তপন ও বালুরঘাট ব্লকের যোগাযোগ ব্যবস্থাও। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন বাসিন্দারা। 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget