এক্সপ্লোর

South Dinajpur: মাত্র ২ বছরেই ঠোঁটস্থ ২০টি দেশের রাজধানীর নাম, তুখোড় সাধারণ জ্ঞান! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম বাংলার খুদের

India Book of Records: বয়স দুই পেরোয়নি, এখনই ২০ টি দেশের জাতীয় পতাকা এবং রাজধানীর নাম ঠোঁটস্থ তার।  ইংরেজিতে হাতের প্রতিটি আঙুলের নাম-সহ শরীরের প্রতিটি অঙ্গের নামও ঝরঝরে মুখস্থ করে ফেলেছে সে।

মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: বয়স মাত্র ২ বছর ৮ মাস। এরই মধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book Of Records) নাম উঠল মাস্টার তানের। আগামীতে এশিয়া বুক অফ রেকর্ডসের (Asia Book Of Records) পৌঁছনোর প্রস্তুতিও এগোচ্ছে জোরকদমে। কী এমন করল এই খুদে?

বয়স দুই পেরোয়নি, এখনই ২০ টি দেশের জাতীয় পতাকা এবং রাজধানীর নাম ঠোঁটস্থ তার।  ইংরেজিতে হাতের প্রতিটি আঙুলের নাম-সহ শরীরের প্রতিটি অঙ্গের নামও ঝরঝরে মুখস্থ করে ফেলেছে সে। সেই সঙ্গে একাধিক ইংরেজি, বাংলা ছড়াসহ ১২টি মাসের নাম, ৭ দিনের ইংরেজি নামসহ সাধারণজ্ঞানেও পারদর্শী হয়ে উঠেছে। মাত্র দু-বছর বয়সে যা করা কার্যত অসম্ভব। 

দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার তপন ব্লকের রামচন্দ্রপুরের বাসিন্দা পেশায় বেসরকারি নার্সারি স্কুলের শিক্ষক যুগল বর্মন এবং গৃহবধূর শিউলি বর্মনের একমাত্র পুত্র তান বর্মন। খুব ছোট থেকে বিভিন্ন বিষয়ে আগ্রহ ছিল তার। যা উৎসাহ জুগিয়ে ছিল বর্মন দম্পতিকেও। পড়াশোনার পাশাপাশি ছেলের অন্য বিষয়ে আগ্রহ দেখে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা ভাবেন বর্মন দম্পতি। তাঁরা ছেলের প্রতিভাগুলি রেকর্ড করে ছাড়তে থাকেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। 

এর পর গুগল (Google), ইউটিউব (Youtube) ঘেটে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস (India Book Of Records) সম্পর্কে জানতে পারেম তাঁরা। গত ৩০ নভেম্বর অনলাইনে ফর্ম ভরে ফেলেন। ৩১ ডিসেম্বর ই-মেল ও ফোন আসে তাঁদের কাছে। একটি আইডি নম্বর দেওয়া হয়। তান-এর প্রতিটি প্রতিভাকে আলাদা করে রেকর্ডিং করে মোট ৮ টি ভিডিও পাঠান সংশ্লিষ্ট জায়গায়। জানুয়ারি ২০২৪-এর প্রথম সপ্তাহেই খবর আসে তান-এর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের জায়গা করে নিয়েছে।                                                          

অবশেষে বৃহস্পতিবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডস (India Book Of Records) থেকে তানের বাড়িতে এসে পোঁছয় শংসাপত্র, উপহার, বই সামগ্রী আরও কত কী। সন্তানের এমন সাফল্যে আত্মহারা বর্মন দম্পতি। খুশির আবহ পরিবার এবং এলাকায়।

আরও পড়ুন: Ayodhya Ram Mandir: আলো আর ফুলের মালায় সেজেছে রাম জন্মভূমি, উৎসবমুখর অযোধ্যা; ভিড় বাড়ছে বাঙালিদেরও

সেরা শিরোনাম

Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget