এক্সপ্লোর

South Dinajpur News: লক্ষ্য পুরভোট, দক্ষিণ দিনাজপুরে প্রস্তুতি শুরু বিজেপির

South Dinajpur BJP: কলকাতা পুরভোটের (KMC) দিন ঘোষণা হলেও, রাজ্যের বকেয়া শতাধিক পুরসভার ভোট কবে হবে, তা এখনও স্পষ্ট নয়। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও, পুরভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি।

মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: পুরভোটকে (Municipal Election) সামনে রেখে দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur) প্রস্তুতি শুরু করে দিল বিজেপি (BJP)। বালুরঘাট (Balurghat) ও গঙ্গারামপুর (Gangarampur) পুরসভা দখলের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, দু’টি পুরসভাই তাদের দখলে আসবে। দিবাস্বপ্ন বলে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল (TMC)।

কলকাতা পুরভোটের (KMC) দিন ঘোষণা হলেও, রাজ্যের বকেয়া শতাধিক পুরসভার ভোট কবে হবে, তা এখনও স্পষ্ট নয়। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও, পুরভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি। মেয়াদ উত্তীর্ণ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও গঙ্গারামপুরেও পুরভোট হওয়ার কথা।

মাস দুয়েক হল বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন সুকান্ত মজুমদার। তিনি যে এলাকার বাসিন্দা, সেই বালুরঘাট গেরুয়া শিবিরের কাছে মর্যাদার লড়াই। তৃণমূলের থেকে বোর্ড ছিনিয়ে নিতে কর্মীদের নিয়ে বৈঠক করেছে বিজেপি।তৃণমূল নেতৃত্বও বুথ সভাপতিদের নিয়ে বৈঠক করেছে।

বিধানসভা ভোটে দক্ষিণ দিনাজপুর জেলার ৭টি আসনের মধ্যে চারটিতে জেতে তৃণমূল। বিজেপির দখলে যায় তিনটি আসন। যে বিধানসভাগুলিতে দুটি পুরসভা রয়েছে, সেখানে জিতেছে বিজেপি। বিধানসভা ভোটের নিরিখে বালুরঘাটের ২৫টি ওয়ার্ডের ২৩টি লিড পায় বিজেপি, ২টিতে এগিয়ে ছিল তৃণমূল।

অন্যদিকে, গঙ্গারামপুরের ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৫টি এগিয়ে বিজেপি, ৩টি ওয়ার্ডে লিড পায় তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আমরা আশাবাদী বালুরঘাটের মানুষ বিজেপির হাতে বোর্ড তুলে দেবে। দুটি পুরসভার এগিয়ে থাকার দৌলতে বিধানসভায় জিতেছি।যাঁরা বিশিষ্টজন তাঁদের আহ্বান জানাচ্ছি তারা ভোট দিন।

গত পুরভোটে দু’টি পুরসভাই ছিল তৃণমূলের হাতে। বিধানসভার ট্রেন্ড বজায় থাকবে না কি, গড় রক্ষা করতে পারবে তৃণমূল? এই নিয়ে চর্চা চলছে দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতা তথা মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, “উপনির্বাচনের বিজেপির তিনটেতে জামানত জব্দ হয়েছে। এর দ্বারা পরিষ্কার মানুষের কাছে, ভোটের আগের পরিস্থিতি এবং বর্তমান অবস্থা আকাশ-পাতাল তফাৎ। দুটো পুরসভাতে জিতব আমরা।’’

আরও পড়ুন: East Burdwan: পূর্ব বর্ধমানে সরকারি আবাসনে তালা ভেঙে চুরি

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget