এক্সপ্লোর

Sovon Chatterjee: 'শিকড়টি শক্ত ভাবে ধরে থাকা দরকার', মুখ্যমন্ত্রীর থেকে ভাইফোঁটা নেওয়ার পর বললেন শোভন

Bhaifonta At CMs Place:'মমতাদি ও কাননের মধ্যে অন্য কোনও বিশ্লেষণ বাঞ্ছনীয় নয়, অপ্রাসঙ্গিকও বটে', মুখ্যমন্ত্রীর কাছ থেকে ভাইফোঁটা নেওয়ার পর বললেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: 'মমতাদি (mamata banerjee) ও কাননের মধ্যে অন্য কোনও বিশ্লেষণ বাঞ্ছনীয় নয়, অপ্রাসঙ্গিকও বটে', মুখ্যমন্ত্রীর কাছ থেকে ভাইফোঁটা নেওয়ার পর এবিপি আনন্দকে (abp ananda) এক্সক্লুসিভ (exclusive) সাক্ষাৎকারে (tictac) বললেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (sovon chatterjee) । এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (baisakhi banerjee) সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান শোভন। বিষয়টি নিয়ে রাজনৈতিক চর্চা জোরালো হলেও শোভনের বক্তব্য, 'আনুষ্ঠানিক ভাবে তৃণমূল আছি নাকি নেই, এসব আপনাদের ব্যাখ্যা। সবটাই খাতায় কলমে রয়েছে।' পাশে দাঁড়িয়ে বৈশাখী। তাঁর কথায়, 'শোভন ও তৃণমূল সমর্থক। আমি ওঁকে মমতাদির এক জন কর্মী হিসেবেই দেখি।'

কী বললেন শোভন-বৈশাখী?
'প্রথম যখন কথা হয়েছিল, নিজেকে দিদির একজন কর্মী হিসেবেই পরিচয় দিয়েছিল ও। সেই কর্মীর এখন কী অবস্থান জানি না। কিন্তু আমি জানি, ও তৃণমূলের কর্মী', প্রত্যয়ী দাবি বৈশাখীর। একেবারে একসুর শোভনের। বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস একেবারে অবিচ্ছেদ্য অঙ্গ। শিকড়টিকে শক্ত ভাবে ধরে থাকা দরকার। এই বটবৃক্ষ অনেককে ছায়া দিয়ে চলেছে।' শিকড়ের টানে তা হলে কত দূর যাবেন শোভন? স্পষ্ট উত্তর দিলেন না। তবে এটিও জানাতে দ্বিধা করেননি যে তাঁর ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটি সামগ্রিক যোগসূত্র রয়েছে। কিন্তু আজ কী কথা হল? সেটা গোপনীয়ই রাখলেন শোভন। শুধু ইঙ্গিতপূর্ণ উত্তর, 'যা কথা হয়েছে তা একান্তই মমতাদি ও কাননের।' এর পর সংযোজন, 'ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব।' কোথায় পৌঁছনোর ইঙ্গিত দিচ্ছেন? আর কিছু খোলসা করেননি আজ। পাশে দাঁড়ানো বৈশাখীর দাবি, 'দিদি ও কানন যখন কথা বলেন, আমি সেখানে থাকি না।' তবে এদিন মুখ্যমন্ত্রীর আন্তরিক আতিথেয়তার মুগ্ধ বৈশাখী ভূয়সী প্রশংসা করেছেন তৃণমূলনেত্রীর প্রাণবন্ততার।

স্মৃতিচারণা...
শোভনের কথায় শুধুই যে রাজনীতির ইঙ্গিত ছিল, তা নয়। জানালেন, দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আড্ডা দিয়েছেন। তাঁকে যে ওই পরিবারেরই এক জন মনে করা হত, সে কথা মনে করিয়েছেন। এসেছে মুখ্যমন্ত্রীর প্রয়াত মায়ের কথাও। কিন্তু ভাইফোঁটায় কি একেবারে খালি হাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে? বললেন, 'আমার কী আছে? আমি যা দিচ্ছি, ওঁর কাছ থেকে নিয়ে ওঁকেই দিচ্ছি। স্বাভাবিক ভাবেই উপহার বলে কিছু নেই।' বৈশাখীর বক্তব্য, তৃণমূলের সকলের কাছে আজকের দিনটি আনন্দের। অনেকেই জানিয়েছেন, এই দিনটিই তাঁরা দেখতে চেয়েছিলেন। কিন্তু খাতায় কলমে কবে দুজন যোগ দিচ্ছেন জোড়াফুলে? স্পষ্ট করেননি দুজনের কেউই। শুধু জানিয়েছেন, দিদি যখন যা নির্দেশ দেবেন, তখন তাই হবে।

আরও পড়ুন:আট বছর পর মমতার বাড়িতে ভাইফোঁটা নিতে হাজির মুকুল, পঞ্চায়েত নির্বাচনের আগে সক্রিয় হয়ে ওঠারই ইঙ্গিত!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget