এক্সপ্লোর

SSC Case: কোটি কোটি টাকা পাঠিয়েছিলেন কুন্তল, ইডি-র নজরে ৭৫টি অ্যাকাউন্ট

Kolkata News: এই অ্যাকাউন্টগুলি থেকে কোথায় কোথায় টাকা গিয়েছে, তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি-র নজরে ৭৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ইডি-র দাবি, যুব তৃণমূল (TMC) নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh)  অ্যাকাউন্ট থেকে ওই সমস্ত অ্যাকাউন্টে টাকা গিয়েছে। ২০১৭-র শেষ থেকে ২০১৯, নিয়োগ দুর্নীতির টাকা সরাতে এই ৭৫টি অ্যাকাউন্টকে ব্যবহার করা হয়েছে বলে মনে করছে ইডি। এই অ্যাকাউন্টগুলি থেকে কোথায় কোথায় টাকা গিয়েছে, তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি। এর মধ্যে কুন্তলের অ্যাকাউন্ট থেকে ৫০ লক্ষের বেশি টাকা গিয়েছিল বান্ধবী সোমা চক্রবর্তীর অ্যাকাউন্টে। ইডি-র জিজ্ঞাসাবাদে কুন্তলের থেকে টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন সোমা (SSC Case)।

কুন্তলের থেকে সোমা টাকা প্রাপ্তির কথা ইতিমধ্যেই স্বীকার করেছেন 

নিয়োগ দুর্নীতিতে প্রথমে কুন্তলকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরকে। এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। ইডি সূত্রে খবর, ২০১৭ সালের শেষ থেকে ২০১৯ সাল পর্যন্ত কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ৭৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা গিয়েছে। এই ৭৫টি অ্যাকাউন্টের মধ্যে একটি সোমার। এবিপি আনন্দের ক্যামেরায় সোমা টাকা প্রাপ্তির কথা ইতিমধ্যেই স্বীকার করেছেন। ৫০ লক্ষ টাকা ঋণ হিসেবে কুন্তলের কাছ থেকে নিয়েছিলেন বলে জানিয়েছেন। কিন্তু স্বল্প দিনের পরিচয়ে কেন কুন্তল ওই বিপুল পরিমাণ টাকা সোমাকে দিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Santanu Banerjee: কুন্তলের পর নজরে আর এক তৃণমূল নেতা, নিয়োগ দুর্নীতিতে হুগলির শান্তনুকে তলব ইডি-র

নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজত শেষে আজ তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে। সূত্রের খবর, সিবিআইয়ের তরফে ফের এদের জামিনের বিরোধিতা করে জেল হেফাজত চাওয়া হবে।সিবিআই সূত্রে দাবি, কুন্তলের সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তির যোগ মিলেছে। পাশাপাশি, চাকরিপ্রার্থীদের বিএড কলেজে ভর্তি থেকে শুরু করে ইন্টারভিউয়ে বসা, পাস করিয়ে নিয়োগ পাইয়ে দেওয়া, গোটা প্রক্রিয়াতেই কুন্তল যুক্ত ছিলেন বলে সিবিআইয়ের দাবি। অন্য়দিকে, তাপস মণ্ডলকে জেলে গিয়ে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে বলে সিবিআইয়ের দাবি। এই সমস্ত তথ্যই আজ আদালতে জানাবে সিবিআই। 

এ দিকে, কুন্তলের পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে আরও এক তৃণমূল নেতার নাম উঠে এল, তিনি শান্তনু বন্দ্যোপাধ্যায়, হুগলির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তিনি।  শুক্রবার সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। ইডি সূত্রে খবর, তৃণমূল নেতার কাছ থেকে তিনি এবং তাঁর আত্মীয়দের সম্পত্তির হিসেব এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট সংক্রান্ত নথি চাওয়া হয়েছে। 

দুর্নীতিতে আরও এক তৃণমূল নেতার নাম উঠে এল

এর আগে, কুন্তল ঘোষকে গ্রেফতার এবং তাঁর বাড়িতে তল্লাশি চালানোর দিনই শান্তনু  বন্দ্যোপাধ্যায়ের হুগলির বাড়িতেও তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে দাবি, তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়িতে চাকরিপ্রার্থীদের তালিকা মেলে। ইতিমধ্যেই একবার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget