এক্সপ্লোর

SSC Case: ঘুরেফিরে পার্থ-গোপালের নাম মুখে, প্রকৃত মাথাদের আড়াল করতেই কি কৌশল কুন্তলের!

Kuntal Ghosh: ইডি-র একটি সূত্র জানাচ্ছে, গোপাল দলপতির কাছে কোটি কোটি টাকা যেত। তার পর OSD মারফত সেই টাকা পৌঁছে যেত পার্থ চট্টোপাধ্য়ায়ের কাছে।

প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও ঊজ্জ্বল মুখোপাধ্য়ায়: নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য় উঠে আসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) তদন্তে। কিন্তু এই টাকা শেষমেশ পৌঁছেছিল কার কাছে? ইডির অনুমান, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Fhosh)। প্রকৃত দোষীদের থেকে নজর ঘোরাতে কি রোজ নতুন নতুন নাম আনছেন কুন্তল, উঠছে প্রশ্ন। 

শেষমেশ টাকা পৌঁছেছিল কার কাছে!

ইডি-র একটি সূত্র জানাচ্ছে, গোপাল দলপতির কাছে কোটি কোটি টাকা যেত (Gopal Dalapati)। তার পর OSD মারফত সেই টাকা পৌঁছে যেত পার্থ চট্টোপাধ্য়ায়ের কাছে। শুক্রবার জেরার মুখে যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক কুন্তল নাকি এমনই দাবি করেছেন, বলছে ইডি-র একটি সূত্র। 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গোপালের নাম উঠে এসেছে কুন্তলের মুখে। তাঁকে বলতে শোনা যায়, "অনেক টাকা নিয়েছে ওরা। জোর করে...।" ইডি সূত্রে দাবি, সম্প্রতি জেরার মুখে বারবার দুই জনের নাম প্রকাশ করেছেন কুন্তল, পার্থ এবং গোপাল। 

উল্লেখযোগ্য বিষয় হল, যে দু'জনের নাম কৌশলে বা রবার টাকা লেনদেনে তুলে ধরতে চাইছেন ধৃত যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক, তাঁরা দু'জনেই কিন্তু অনেক আগে থেকে জেলবন্দি। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ। চিটফান্ড মামলায় ২০২১ সাল থেকে দিল্লির তিহাড় জেলে রয়েছেন গোপাল। কুন্তলের দাবির প্রেক্ষিতে আপাতত মুখ খোলার কোনও সুযোগ নেই তাঁদের। 

আরও পড়ুন: Presidency University: গুজরাত-তথ্যচিত্র প্রদর্শনকে ঘিরে ঝামেলা প্রেসিডেন্সিতেও, বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

তাহলে কি অত্য়ন্ত কৌশলে তদন্তের নজর ঘোরাতেই বারবার এই দুই জেলবন্দির নাম টেনে আনছেন যুব তৃণমূল নেতা? সূত্রের খবর, ইডির অনুমান, বার বার শুধু এই দু'টি নাম 'টেনে এনে  তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন কুন্তল। ইচ্ছাকৃত ভাবে এমন দু'জনকে বেছে নিয়েছেন, যাঁরা এখন জেলে। 

প্রশ্ন উঠছে, তাহলে কি বিশেষ কাউকে আড়াল করার চেষ্টা করছেন ধৃত যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক? সেই জন্য়ই কি ইতিমধ্য়েই কালিমালিপ্ত পার্থ এবং গোপালের গায়ে আরও কালি ছেটানোর কৌশল? অথচ ইডি সূত্রে দাবি, আশ্চর্যজনক ভাবে হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়পাধ্যায়কে নিয়ে সম্পূর্ণ নীরব কুন্তল ঘোষ। শান্তনু কত টাকা নিয়েছে জানতে চাইলে জানান, তিনি ঠিক বলতে পারবেন না। 

ইডি সূত্রে দাবি, শান্তনুর বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৩০০ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা পাওয়া গিয়েছে। যে লিস্টে চাকরিপ্রার্থীদের নাম, রোল নম্বর, অ্য়াডমিটকার্ডের নম্বর সমস্ত বিশদে লেখা। শুধু নিজের জেলাই নয়, হুগলির যুব তৃণমূল নেতার বাড়ি থেকে পাওয়া তালিকায় নাম রয়েছে কলকাতা, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলার চাকরিপ্রার্থীদের।

জেনেবুঝেই শান্তনুর প্রসঙ্গে আড়াল করতে চাইছেন কুন্তল!

ইডি-র প্রশ্ন তাহলে কি জেনেবুঝেই শান্তনুর প্রসঙ্গে আড়াল করতে চাইছেন কুন্তল? যুব তৃণমূল নেতা শান্তনুর বিলাসবহুল রেস্তোরাঁর উৎসই বা কী? কুন্তল কি কোথাও বড় কোনও মাথাকে আড়ালের চেষ্টা করছেন ? উঠছে একাধিক প্রশ্ন। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে তিহাড়ে গিয়ে গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদেের ব্য়াপারে ভাবনা চিন্তা করছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget