এক্সপ্লোর

Supreme Court: 'আপনাদের জন্য সুযোগ নয়', চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

Supreme Court on SSC Case: 'আবেদনে সাড়া দেওয়ার কোনও কারণ নেই',  এদিন চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট।

কলকাতা: গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়ে চাকরি গিয়েছিল ২৫,৭৩৫ জনের। সুপ্রিম নির্দেশে সাফ জানান হয়েছিল, যাঁরা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’, তাঁদেরকে বেতনও ফেরত দিতে হবে এবং তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আর যোগ দিতে পারবেন না। তবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে এবং এপ্রিল মাসের বেতন দেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল 'অযোগ্য' চাকরিহারাদের তরফে। সেই জোড়া মামলাতে শুক্রবার সুপ্রিম কোর্টে চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোর ধাক্কা।                 

শুক্রবার চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের তরফে এও বলা হয়, CBI-র উদ্ধার করা OMR এবং কমিশনের কাছে থাকা নম্বরের পার্থক্য রয়েছে। চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোড়া আবেদনই সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে এদিন। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সওয়াল-জবাবের সময় বিচারপতিরা বলেন, 'মামলার শুনানির সময় আপনারাও হাজির ছিলেন। নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন। যারা সংশয়ে ভুগতে চান, তারা নতুন নতুন পথে সংশয়ে ভুগবেন। তাদের আবেদনে সাড়া দেওয়ার কোনও কারণ নেই।' আদালত জানিয়েছে, গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তাতে আর হস্তক্ষেপ করা হবে না।                                            

এদিন চাকরিহারাদের জীবন-জীবিকার প্রসঙ্গ টেনে সওয়াল করেছিলেন মুকুল রোহতগি। শিক্ষকতার জন্য সুযোগ না পাওয়ার সওয়াল করেন মুকুল রোহতগির। 'আমরা যোগ্যদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য সুযোগ দিয়েছি। আপনাদের জন্য সুযোগ নয়', চিহ্নিত 'অযোগ্যদের' আর্জি খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 

এর আগের নির্দেশে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল, শিক্ষাকর্মী নয়, ডিসেম্বর পর্যন্ত শুধু যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখা হবে।  ৩১ ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার কথাও বলা হয়। নির্দিষ্টভাবে অযোগ্য শনাক্ত না হওয়া শিক্ষকদের কাজ করার নির্দেশ থাকে। শিক্ষাকর্মীদের নিয়ে সুপ্রিম কোর্টের আগের নির্দেশই বহাল ছিল। রাজ্যের পড়ুয়াদের কথা ভেবে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের ছাড় দেওয়া কথা বলা হয় সুপ্রিম কোর্টের নির্দেশে। 

সেই সময়ই সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, 'আমরা পড়ুয়াদের শিক্ষা নিয়ে চিন্তিত। এই নির্দেশের ফলে কেউ বিশেষ সুবিধা পাবেন না'।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget