এক্সপ্লোর

ED on SSC Scam : কখনও সরাসরি পার্থর হাতে টাকা কুন্তলের, কখনও প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে ! বিস্ফোরক দাবি ইডির

Partha Chatterjee- Kuntal Ghosh Connection : তাহলে কি পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত হওয়া ৫০ কোটি টাকার মধ্যে কি কুন্তলের পাঠানো টাকাও ছিল?

প্রকাশ সিনহা, কলকাতা : অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল কুন্তল ঘোষের (Kuntal Ghosh)। কখনও প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে, তো কখনও সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) কাছে টাকা পৌঁছে দিতেন ধৃত যুব তৃণমূল নেতা। কুন্তল ঘোষ সম্পর্কে রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি করেছে ই়ডি (Enforcement Directorate)। নজরে আছে মধ্যস্থতাকারীরাও।

বিস্ফোরক দাবি ইডির 

নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে কি যোগ ছিল কুন্তল ঘোষের ? পার্থ চট্টোপাধ্যায়ের হাতে সরাসরি টাকা পৌঁছে দিতেন কুন্তল ঘোষ ? নাকি মাঝে অন্যদেরও হাত ছিল ? প্রভাবশালীদের সঙ্গেই বা যুব তৃণমূল (TMC) নেতা কুন্তলের কীরকম যোগাযোগ ছিল ? এই প্রশ্নগুলি উঠছে বেশ কয়েকদিন ধরেই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে এতদিন অনেক তথ্যই সামনে এসেছে। কিন্তু এবার আদালতে রিমান্ড লেটার পেশ করে কুন্তল সম্পর্কে বিস্ফোরক দাবি করল ইডি (ED) !

শুক্রবার নগর দায়রা আদালতে ধৃত যুব তৃণমূল নেতাকে পেশ করার সময়, রিমান্ড লেটার জমা দেয় ইডি। যার ১৬ নম্বর পয়েন্টে তারা দাবি করেছে, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কুন্তল ঘোষের সরাসরি যোগাযোগ ছিল। যাঁরা অবৈধ প্রার্থীদের চাকরি পাইয়ে দিতে যুব তৃণমূল নেতাকে সাহায্য করতেন। ইডির তরফে আগেই দাবি করা হয়েছে, ১৩০ জন চাকরিপ্রার্থীর থেকে ৮ লক্ষ টাকা করে নিয়েছিলেন কুন্তল ঘোষ। রিমান্ড লেটারে সেই তথ্য তুলে ধরার পাশাপাশি, কুন্তল ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যোগাযোগ প্রসঙ্গে ইডি-র বিস্ফোরক দাবি, কখনও প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে টাকা পৌঁছে দিতেন কুন্তল। কখনও সরাসরি তৎকালীন শিক্ষামন্ত্রীর হাতেও টাকা তুলে দিতেন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক। 

অর্পিতার ফ্ল্যাটে কি কুন্তলের টাকা ?

তাহলে কি পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত হওয়া ৫০ কোটি টাকার মধ্যে কি কুন্তলের পাঠানো টাকাও ছিল? স্বাভাবিকভাবেই সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। কুন্তলের বিরুদ্ধে আগেই চাকরি দেওয়ার নামে, প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডল। কুন্তলের ১৯ কোটি টাকা নেওয়ার প্রসঙ্গও ইডি-র রিমান্ড লেটারে রয়েছে। রিমান্ড লেটারে ইডি দাবি করেছে, স্কুলে অবৈধভাবে নিয়োগের কাজে অত্যন্ত প্রভাবশালী অনেকে সাহায্য করেছেন বলে, স্পষ্ট করে জানিয়েছেন কুন্তল। সেই সমস্ত প্রভাবশালী ব্যক্তিরাও তাদের নজরে রয়েছে বলে আদালতকে জানিয়েছে ইডি।

আরও পড়ুন- আমফানের ২ বছর পরও গ্রামে পৌঁছয়নি বিদ্যুৎ, কুলতলিতে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget