এক্সপ্লোর

JU Dean Summon: যাদবপুরকাণ্ডে ডিন অফ স্টুডেন্টসকে তলব রাজ্য মানবাধিকার কমিশনের

JU: সূত্রের খবর, ডিনের কাছে জানতে চাওয়া হবে, ওইদিন রাতে ফোন পেয়ে তিনি কী করেছিলেন? কাকে ফোন করেছিলেন রজত রায় এবং কী ব্যবস্থা নিয়েছিলেন? তদন্তকারীদের নজরে সেদিকে।

কলকাতা: যাদবপুরকাণ্ডে (Jadavpur University) ডিন অফ স্টুডেন্টস (Dean Of Student) রজত রায়কে তলব করল রাজ্য মানবাধিকার কমিশন । আজ সকাল ১১টার পর কমিশনের দফতরে তাঁকে আসতে বলা হয়েছে। সূত্রের খবর, ডিনের কাছে জানতে চাওয়া হবে, ওইদিন রাতে ফোন পেয়ে তিনি কী করেছিলেন? কাকে ফোন করেছিলেন রজত রায় এবং কী ব্যবস্থা নিয়েছিলেন? তদন্তকারীদের নজরে সেদিকে।

উঠে এল ১১ জনের নাম: উল্লেখ্য একের পর এক জিজ্ঞাসাবাদ চলছে। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃতদের জেরা করে উঠে এল ১১ জনের নাম। ওইদিন তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে পুলিশকে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ধৃত জয়দীপ ঘোষ। খবর পুলিশ সূত্রে। তাদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদেরও বয়ান নিতে চায় পুলিশ। এর পাশাপাশি, আজ থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দায়িত্বভার নিতে চলেছেন নতুন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। গতকাল ছুটির দিন হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে যান তিনি। ঘুরে দেখেন ক্যাম্পাস। পড়ুয়া মৃত্যুর ঘটনায় যে গাফিলতি ছিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না, তা গতকালই স্পষ্ট করে দেন নতুন অন্তর্বর্তী উপাচার্য। যদিও সঙ্কটকালীন পরিস্থিতিতে তাঁর নিয়োগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।         

পুলিশের স্ক্যানারে হোয়াটসঅ্যাপ চ্যাট: ইতিমধ্যেই যাদবপুরকাণ্ডে পুলিশের স্ক্যানারে এক পড়ুয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট। কী ঘটেছিল ওই রাতে? তা জানতে হস্টেলের এক আবাসিক ছাত্রের ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ৯ অগাস্ট রাতে নদিয়ার হতভাগ্য পড়ুয়ার সঙ্গে ঠিক কী হয়েছিল তা নিয়ে ওই ছাত্র হোয়াটসঅ্যাপে চ্যাট করেছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। কী কথোপকথন হয়েছিল, তা জানতেই গতকাল রাতে ওই পড়ুয়ার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। 

উল্লেখ্য এদিন যাদবপুর নিয়ে বেলাগাম মন্তব্য করলেন দিলীপ ঘোষ।  বললেন, 'কাশ্মীর ঠান্ডা করে দিয়েছি, কোথায় যাদবপুর?' ছাত্র মৃত্যুর ঘটনায় JNU-র প্রসঙ্গ টেনে দিলীপের মন্তব্য, সেখানে বুট দিয়ে মেরে সবাইকে আজাদ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে যাদবপুরকাণ্ডে রাজ্য সরকারকে নপুংসক অ্যাখ্যা দিয়ে দিলীপের বিধান, রাজ্যে পালাবদল হলে যাদবপুরে জয় শ্রীরাম স্লোগান উঠবে। গতকাল ভাটপাড়ায় দলীয় সভায় এই মন্তব্য করেন দিলীপ ঘোষ। 

আরও পড়ুন: Congress New Working Committee: নজরে লোকসভা ও পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন, ওয়ার্কিং কমিটিকে ঢেলে সাজাল কংগ্রেস

সেরা শিরোনাম

West Bengal Live Blog: চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব লালবাজারের, বুধবারের মধ্যে হাজিরা দিতে নির্দেশ
চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব লালবাজারের, বুধবারের মধ্যে হাজিরা দিতে নির্দেশ
নর্থ ব্লকের কাছে আগুন? কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা, ছুটেছে দমকল
নর্থ ব্লকের কাছে আগুন? কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা, ছুটেছে দমকল
Weather Update: বুধবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, মঙ্গলবার থেকেই বদলে যাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া!
বুধবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, মঙ্গলবার থেকেই বদলে যাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া!
Dengue Update: রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে
রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! কোথায় গাফিলতি, খতিয়ে দেখতে আজ বৈঠক স্বাস্থ্যভবনে

ভিডিও

Suman meets Swarup | সুমন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বরূপ বিশ্বাসের বৈঠক ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
Birbhum News | কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হল তৃণমূল নেতাকে | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Cyclone Arnab | কবে থেকে শুরু হবে ভারী বৃষ্টি ? | ABP Ananda LIVE
Coochbehar News | কোচবিহারে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Amit Shah: 'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
Earthquake Hits Afghanistan : কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
Rohit Sharma: নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
Mallikarjun Kharge: 'মোদির বাবাও যাবেন', প্রধানমন্ত্রীকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, কেন এই ধরণের বার্তা ?
'মোদির বাবাও যাবেন', প্রধানমন্ত্রীকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, কেন এই ধরণের বার্তা ?
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
Weather Update: আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
Gitanjali Express: ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
Embed widget