এক্সপ্লোর

Dilip Ghosh:'জয় শ্রী রাম স্লোগানে আপত্তি থাকলে বিধানসভায় বিল আনুন', পরামর্শ দিলীপ ঘোষের! পাল্টা দিলেন কুণাল

Slogan Controversy:'জয় শ্রী রাম স্লোগানে আপত্তি থাকলে বিধানসভায় বিল আনুন, বিধানসভায় বিল পাস করিয়ে জয় শ্রী রাম স্লোগান বন্ধ করুন', পরামর্শ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

কলকাতা: 'জয় শ্রী রাম (Jai Sree Ram) স্লোগানে (slogan) আপত্তি থাকলে বিধানসভায় (assembly) বিল আনুন, বিধানসভায় বিল পাস করিয়ে জয় শ্রী রাম স্লোগান বন্ধ করুন', পরামর্শ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। (dilip ghosh) পাল্টা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বললেন, 'রামকে বিজেপি ব্র্যান্ড অ্যাম্বাসাডর ভাবা বন্ধ করুক।' মুখ্যমন্ত্রীর সামনে জয় শ্রী রাম স্লোগান নিয়ে এদিনও তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা। 

কী বললেন দিলীপ?
'ভারতে বন্দেমাতরম বলতেও বাধা নেই, জয় শ্রী রাম বলতেও বাধা নেই। আপনি ক্ষেপে যাচ্ছেন, আমাদের রোজ জয়বাংলা বলা হয়, কালো পতাকা দেখানো হয়। আমরা তো ক্ষেপে যাচ্ছি না।...যদি জয় শ্রী রাম শুনতে এত খারাপ লাগে বিধানসভায় বিল এনে পাস করিয়ে নিন।',বলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তারই জবাবে মুখ খোলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। বলেন, 'রামকে বিজেপি ব্র্যান্ড অ্যাম্বাসাডর ভাবা বন্ধ করুক।' প্রসঙ্গত, গত কালের ঘটনাটি নিয়ে আগেই জোরাল প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর মঞ্চে না ওঠা নিয়ে বলেন, 'নিম্নমানের, নিম্নরুচির এক রাজনীতিক। দুর্ভাগ্যবশত যাঁকে আমি সহ ৪০ হাজার লোক খেটে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম। ওঁকে আমি প্রাক্তন করেই ছাড়ব। একরম ঘটনা আরও হবে, যেটা ওঁকে পরে ঘরে বসে দেখতে হবে। একই রকমভাবে ড্রামা আগেও করেছিলেন। আসলে নন্দীগ্রামে আমার কাছে হারটা ভুলতে পারেননি। যতদিন রাজনীতি করবেন এই হারটা মাথায় নিয়েই থাকতে হবে।'

গত কাল যা ঘটেছিল...
শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হাওড়া স্টেশনে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন কেউ বা কারা। ছুটে এসে পরিস্থিতি সামালানোর চেষ্টা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।  অনেক বোঝানোর পরও ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠেননি। মঞ্চের পাশে চেয়ারে বসে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এর আগেও কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। ২০২১ সালের ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রীর সামনেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করার সময়ে দর্শকাসন থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে। মঞ্চে বলতে উঠে এর তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। বক্তৃতা না দিয়েই পোডিয়াম থেকে নেমে যান মুখ্যমন্ত্রী।  

আরও পড়ুন:করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমল দেশে, তবুও কেন যাচ্ছে না আশঙ্কা?

সেরা শিরোনাম

West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
Howrah Waterlogged: ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ
ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget