এক্সপ্লোর

Student Death: নিউটাউনে কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Newtown Student Death: পুলিশ সূত্রে খবর, নভেম্বর মাসের প্রথম দিকে নিউটাউনে আসে ওই ছাত্র। আত্মহত্যা নাকি মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পুলিশ।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: নিউটাউনে (Newtown) সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত মৃতদেহ (body recovered)। মৃত পড়ুয়া শিলিগুড়ির (Siliguri) বাসিন্দা বলে খবর। 

নিউটাউনে কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

নিউটাউনের সাপুরজি পালনজি আবাসনের বি ১৫২ নম্বর বিল্ডিংয়ের ৪০৪ নম্বর ঘর থেকে উদ্ধার হল সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত মৃতদেহ। মৃতের নাম প্রিয়াংশু পাল। সে শিলিগুড়ির বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, নভেম্বর মাসের প্রথম দিকে নিউটাউনে আসে ওই ছাত্র। আত্মহত্যা নাকি মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পুলিশ।

কলেজ পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনা ঘটল সাপুরজি আবাসনে। টেকনোপলিস থানার পুলিশ ইতিমধ্যেই ওই ছাত্রের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, ১৫২ নম্বর বিল্ডিংয়ের চারতলার ৪০৪ নম্বর ঘরে থাকতেন সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া প্রিয়াংশু পাল। শিলিগুড়ির বাসিন্দা ওই পড়ুয়া এই মাসের প্রথম দিকে এই আবাসনে আসেন। ৪০৪ নম্বর ঘরে এক পার্টনারের সঙ্গে থাকতেন। 

আজ সন্ধ্যায় প্রতিবেশীরা দেখতে পান ডাইনিং এরিয়ায় একটি ছেলে দড়ির সঙ্গে ঝুলছেন। পরবর্তীকালে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করেন এবং উদ্ধার করা হয় মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রের পার্টনার ঘুমিয়ে ছিলেন এবং তাঁর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। যদিও পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার করা যায়নি। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন: Gas Leak : নরেন্দ্রপুরের পর কাকদ্বীপ, বরফ কল থেকে ফের অ্যামোনিয়া গ্যাস লিক, ২ জন অসুস্থ

অন্যদিকে, মাস খানেক আগে ভিন রাজ্য থেকে উদ্ধার হয় বীরভূমের (Birbhum) এক যুবকের ঝুলন্ত দেহ। পেশায় ইঞ্জিনিয়ার ওই যুবকের নাম দেবনাথ সাহা। বছর সাতাশের দেবনাথের বাড়ি বীরভূমের কীর্ণাহারের পলশা গ্রামে। হরিয়ানায় তাঁর ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রের খবর, মৃত যুবক দেবনাথ সাহা পছর পাঁচেক আগে হরিয়ানার এক বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। পুজোর সময় বাড়িতে বেড়াতেও আসেন। পুজো কাটিয়ে ফের তিনি নিজের কর্মস্থলে ফিরে যান। তারপরই এই মর্মান্তিক ঘটনার খবর পান পরিবারের লোকেরা। তাঁদের অভিযোগ দেবনাথকে খুন করা হয়েছে। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget