এক্সপ্লোর

Covid Update in Kolkata: সংক্রমণ লুকোচ্ছে সরকার? রাজ্যে কোভিডের পোর্টাল নিষ্ক্রিয় করে রাখার অভিযোগ শুভেন্দু অধিকারীর

Covid Update in West Bengal: শুক্রবার নতুন করে ৫৮ জন কোভিড সংক্রমিত হয়েছেন। চলতি বছরে এরাজ্য়ে মৃত্য়ু হয়েছে ১ জন করোনা আক্রান্তের

ঝিলম করঞ্জাই, শিবাশিস মৌলিক, রুমা পাল, কলকাতা: রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণ। এই আবহেই কোভিড সংক্রমণ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনীতি। রাজ্য়ে কোভিডের পোর্টাল নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার অভিযোগ মানতে নারাজ স্বাস্থ্য় প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বিরোধী দলনেতা, শুভেন্দু অধিকারী বলছেন, 'কোভিডের যে পোর্টাল রয়েছে এই পোর্টালটা নিষ্ক্রিয় করে রাখা হয়েছে'। তৃণমূল বিধায়ক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন, 'কেন্দ্রীয় সরকার জানে আমরা কী করছি'। উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1। সারা দেশের মতো এরাজ্যেও বাড়ছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্য়ান অনুযায়ী, শুক্রবার পর্যন্ত এরাজ্যে করোনা আক্রান্তের সংখ্য়া ৫৯৬।

শুক্রবার নতুন করে ৫৮ জন কোভিড সংক্রমিত হয়েছেন। চলতি বছরে এরাজ্য়ে মৃত্য়ু হয়েছে ১ জন করোনা আক্রান্তের। এই আবহেই একযোগে রাজ্যের স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলে সরব হল বিজেপি এবং সিপিএম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, 'কোভিডের যে পোর্টাল রয়েছে এই পোর্টালটা নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। কোভিডের ডেটার আসল সংখ্য়া না ওঠে। যেমন ডেঙ্গিতে চাপা হয়েছে সংখ্য়া, কোভিডের ক্ষেত্রেও তাই। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের যে লিঙ্ক খুলে দেখবেন নন অপারেটিং নাও। শুধু মালদায় ১০টা টেস্ট হলে ৯ টা পজিটিভ।'

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলছেন, 'সরকারের উচিত মানুষকে সচেতন করার জন্য প্রচার করা। মানুষকে একটু সজাগ ও সতর্ক হতে হবে। সংখ্য়া গোপন করে কী হবে? বরং সংখ্য়া বাড়ছে যদি দেখা যায় যেরকম পার্সেন্টেজ বাড়ছে টেস্টের ক্ষেত্রে যদি দেখা যায় পজিটিভ পার্সেন্টেজ বাড়ছে তাহলে সেটা তো আরও বেশি অ্য়ালার্ট করতে কাজে দেবে।' বিরোধীদের অভিযোগ মানতে নারাজ রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্বাস্থ্য প্রতিমন্ত্রী, চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন, 'কেন্দ্রীয় সরকার জানে আমরা কী করছি। কিছুদিন আগে একটা ভার্চুয়াল মিটিং হয়েছিল। এটা হয়তো বিরোধী দলনেতা জানেন না, যে ভার্চুয়াল মিটিংটা আয়োজন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী। সেখানে সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাদের প্রশংসা করেছে।'

স্বাস্থ্য় দফতর সূত্রে খবর, করোনার নমুনা সংগ্রহের জন্য কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতালে কাউন্টার খোলা হয়েছে। দৈনিক ৩ ঘণ্টা নমুনা সংগ্রহের কাজ চলছে। শুক্রবারও পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন ২ করোনা আক্রান্ত শিশু। CMRI-হাসপাতালেও ভর্তি রয়েছে কোভিড আক্রান্ত ২ শিশু। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন করোনা আক্রান্ত ২ প্রৌঢ়। মেডিক্য়াল কলেজ হাসপাতালের এক শিক্ষক চিকিৎসকের করোনা সংক্রমণ ধরা পড়েছে।

এই পরিস্থিতিতে চিকিৎসকরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। চক্ষু বিশেষজ্ঞ দেবাশিস ভট্টাচার্য বলছেন, 'কোভিড নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আতঙ্কিত না হয়ে মাস্ক পরুন'। দেশজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে বুধবার দিল্লিতে বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।  দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  এই আবহে করোনা পরিস্থিতি নিয়ে এরাজ্যে তুঙ্গে রাজনৈতিক লড়াই।

সেরা শিরোনাম

Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."
Krishnendu Narayan Chowdhury: “ছোটবেলায় RSS-র সঙ্গেও ৮ বছর যুক্ত ছিলাম..”, আডবাণীর জন্মদিনে কৃষ্ণেন্দু নারায়ণের পোস্টে জল্পনা তুঙ্গে, BJP-তে যাচ্ছেন ইংরেজবাজারের প্রাক্তন TMC নেতা ?
“ছোটবেলায় RSS-র সঙ্গেও ৮ বছর যুক্ত ছিলাম..”, আডবাণীর জন্মদিনে কৃষ্ণেন্দু নারায়ণের পোস্টে জল্পনা তুঙ্গে, BJP-তে যাচ্ছেন ইংরেজবাজারের প্রাক্তন TMC নেতা ?
Bengal Oppositions : 'মহামিছিলে মমতা-অধীর-বিমান-সেলিমদের দেখতে চাই', কেন বললেন রাজ্য বিজেপির নেতা ?
'মহামিছিলে মমতা-অধীর-বিমান-সেলিমদের দেখতে চাই', কেন বললেন রাজ্য বিজেপির নেতা ?

ভিডিও

Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget