এক্সপ্লোর

Sudha Dairy in Bengal : হাওড়ায় খুলল কারখানা, বাংলার বাজারে আসছে বিহারের জনপ্রিয় ব্র্য়ান্ড সুধার দুধ ও দুগ্ধজাত খাবার

Howrah News : বিহারে সমবায় সমিতির মাধ্যমে প্রতিদিন ১৩ লক্ষ চাষীর থেকে ২৭ লক্ষ লিটার দুধ সংগ্রহ করা হয়। এ রাজ্য়েও একই মডেলে দুধ সংগ্রহ করা হবে।

সুনীত হালদার, হাওড়া : বাংলার বাজারে আসতে চলেছে বিহারের জনপ্রিয় ব্র্য়ান্ড সুধার দুধ ও দুগ্ধজাত খাবার (Sudha Dairy)। শুক্রবার হাওড়ার (Howrah) পাঁচলায় বিহার স্টেট মিল্ক কো-অপারেটিভ ফেডারেশন লিমিটেডের কারখানার উদ্বোধন হল। আগামী ১৫ জানুয়ারি শিলিগুড়িতে সংস্থার একটি নতুন ইউনিটের উদ্বোধন হবে। 

রাজ্য়ে পথ চলা শুরু হল নতুন কারখানার (Factory Opening)। হাও়ড়ার (Howrah) পাঁচলায় বিহার স্টেট মিল্ক কো-অপারেটিভ ফেডারেশন লিমিটেডের নতুন কারখানার উদ্বোধন করলেন সংস্থার ম্য়ানেজিং ডিরেক্টর প্রভাকর। সুধা ব্র্য়ান্ডে ৪ দশক ধরে দুধ ও দুগ্ধজাত খাবার বিক্রি করছে বিহারের এই সংস্থা। বিহার ছাড়াও ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, দিল্লি ও উত্তর-পূর্ব ভারতের রাজ্য়গুলিতে জনপ্রিয় এই ব্র্য়ান্ড।

এবার বাংলার বাজারে পা রাখল বিহার স্টেট মিল্ক কো-অপারেটিভ ফেডারেশন লিমিটেড (Bihar Milk Co-Operative Fedaration Limited)। শীঘ্রই রাজ্য়ের বাজারে আসতে চলেছে সুধা ব্র্য়ান্ডের দুধ। দুধ ছাড়াও দই, লস্যি, পনির, ঘি, মাখন, আইসক্রিম, বিভিন্ন ধরনের মিষ্টি, পানীয় জল এবং বিস্কুট বাজারে আনতে চলেছে এই সংস্থা।  বিহার স্টেট মিল্ক কো-অপারেটিভ ফেডারেশন লিমিটেডের ম্য়ানেজিং ডিরেক্টর প্রভাকর বলেছেন, 'সুধা প্রোডাক্ট কোনও ভাষার সঙ্গে জড়িত নয়। যেখানকার সেখানে প্রথম শুরু হয়। তাই বিহারে শুরু হয়েছিল। এবার আমরা বাংলায় নিয়ে এসেছি। দুধ সবাই খান। আমাদের দায়িত্ব ভাল দুধ পৌঁছে দেওয়া। গ্লোবাল মার্কেটে কেউ কাউকে আটকায় না। আমাদেরকে প্রতিযোগিতায় যেতে হবে। ক্রেতাদের বিশ্বাস জিততে হবে আমাদের।'

বিহারে সমবায় সমিতির মাধ্যমে প্রতিদিন ১৩ লক্ষ চাষীর থেকে ২৭ লক্ষ লিটার দুধ সংগ্রহ করা হয়। এ রাজ্য়েও একই মডেলে দুধ সংগ্রহ করা হবে। প্রথমে কলকাতা ও আশপাশের অঞ্চলে বিক্রির টার্গেট করা হলেও ধীরে ধীরে গোটা রাজ্যেই ব্র্য়ান্ডকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েছে এই সংস্থা। শিলিগুড়িতে আগামী ১৫ জানুয়ারি একটি নতুন ইউনিট উদ্বোধন হবে।                                                              

আরও পড়ুন- প্রাক্তন প্রধানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, আত্মঘাতী তৃণমূলের পঞ্চায়েত সদস্য

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget