এক্সপ্লোর

TMC vs CPM: এক তালিকার পাল্টা অন্য তালিকা, এ বার পাল্টা আক্রমণে সুজন, তৃণমূল-সিপিএম তরজা তুঙ্গে

Kolkata News: নিয়মভঙ্গের অভিযোগে এবার তালিকা-তরজা।

বিটন চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাস: বাম আমলে নিয়োগে নিয়মভঙ্গের অভিযোগে এবার তালিকা-তরজা। আত্মীয়দের চাকরি বিতর্কে আরও একটি তালিকা প্রকাশ করে ফের সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে নিশানা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। পাল্টা চ্যালেঞ্জ করেছেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্যও (TMC vs CPM)। প্রকাশ্যে এসেছে সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) পরিবার সূত্রে পাওয়া একটি তালিকা (Kolkata News)।

শনিবার সুজনকে নিশানা করে কুণাল বলেন, "মূল যে প্রশ্ন, এক পরিবারের এতজনকে সরকারি চাকরি। এই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত সুজনের কাছ থেকে পাইনি।" এর উত্তরে সুজন বলেন, "রোজ সকালে উঠ একটি করে চিরকুট বার করছেন। যদি বেনিয়ম, বেআইনি কিছু থাকে, চিহ্নিত করুক। কোর্টে যাক। কোর্টে দেখা হবে।"

নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে যখন তপ্ত বাংলার রাজনীতি, সেই সময়ই পূর্বতন বাম আমলে চিরকুট মারফত চাকরি বিলির অভিযোগ সামনে এসেছে। সেই নিয়ে তৃণমূল এবং সিপিএম-এর মধ্যে তরজা তুঙ্গে। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষদের গ্রেফতারিতে একদিকে যেমন আক্রমণে বিদ্ধ হচ্ছে তৃণমূল, তেমনই বাম আমলে নিয়োগে দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ তুলে পাল্টা আক্রমণের কৌশল নিয়েছে শাসকদল।

আরও পড়ুন: Udayan Guha: উদয়নের বিরুদ্ধে মন্তব্য, ভাগ্নি উজ্জয়িনী রায়কে আইনি নোটিস মন্ত্রীর ছেলে

রেড রোডের ধর্নামঞ্চ থেকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে সরব হন। তাঁকে বলতে শোনা যায়, "সব চাকরি চিরকুটে হয়েছে। সব ফাইল খুঁজে বার করতে বলেছি। যাঁরা আন্দোলনে বসে রয়েছেন, তাঁদের বেশির ভাগেরই চাকরি হয়েছে চিরকুটে।" এতে পাল্টা কটাক্ষ ছুড়ে দেন সুজন। তাঁর কথায়, "যাঁদের ডিগ্রি লিখে, সেই ডিগ্রি মুছে দিতে হয়, তাঁরা মিলে যদি একটি দল চালান, নেতৃত্ব দেন, তাঁদের কাছ থেকে কী আর আশা করবেন?"

বাম আমলে চাকরি দুর্নীতি খুঁজে বের করতে নেতা-মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মমতা। এই প্রেক্ষাপটেই সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর কলেজে নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। শুক্রবার আবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তাঁর ট্যুইটার হ্যান্ডলে এক ডজনের বেশি নামের তালিকা প্রকাশ করে আত্মীয়দের চাকরি নিয়ে ফের নিশানা করেন সুজনকে। পাল্টা সুজনের পরিবার সূত্রে পাওয়া একটি তালিকাও সামনে এসেছ।

সুজন বলেন, "একজন রেলের অফিসার, সেন্ট্রাল গভর্মেন্ট, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং, WBCS, ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপক, অলটাইম রেকর্ড মার্কস। ঠিক জানেও না এসব। নিকোলাস পিরামল, খড়গপুর আইআইটি ইত্যাদি ইত্যাদি। লেখাপড়া করে যে চাকরি, এইটা যারা বোঝে না। নিজেদের যোগ্যতা কী জানে না। আর মাইনে কীরকম ভাবে এক্সটর্ট করে জানে না, তারা তালিকা নিয়ে ঘুরছে! এটা খুবই দুর্ভাগ্যজনক। মিলি এক প্রশ্ন করেছে বলে ব্রাত্য বসু পালিয়ে গিয়েছেন। সব দম এদের জানা আছে। সব ফালতু কাজ!"

এর পাল্টা কুণাল বলেন, "আমরা প্রয়াত শান্তিময় ভট্টাচার্যের পরিবারের কিছু এই আত্মীয় এই জায়গায় চাকরি করেন আমরা সেটা দিয়েছিলাম। সেটা দিয়ে বলেছিলাম সুজনদা এটা ঠিক না ভুল। সুজনদার তেলে বেগুনে জ্বলে উঠলেন। ওষুধ ঠিক জায়গায় পড়লে যা হয় জ্বালা করে। উনি আর একটা তালিকা দিয়েছেন এটা নয়, সুজনদাকে আমি প্রশ্ন করছি ফুটবল মাঠ নিয়ে। আর সুজন দা ক্রিকেট মাঠের উত্তর দিচ্ছেন। সুজনদা আর একটা তালিকা দিয়েছেন সেখানে সব ভাল ভাল চাকরির কথা বলেছেন। হতেই পারে মেধা সম্পন্ন লোক আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু রহস্যটা ওই জায়গায়। এক পরিবারের এতজন শিক্ষায় সেটা ঠিক ছিল না ভুল।" চাকরি চুরি বিতর্কে এই রাজনৈতিক টানাপোড়েন কতদূর অবধি যায়, সেটাই এখন দেখার বিষয়।

সেরা শিরোনাম

Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget