এক্সপ্লোর

Surendranath College: তারস্বরে গান, হইচই! মে দিবসে কলেজে তৃণমূল নেতার জন্মদিনের পার্টি ঘিরে বিতর্ক

TMC Leader: তারস্বরে বাজছে গান! চারপাশ সাজানো হয়েছে আলো দিয়ে তার মাঝেই চলছে কেট কাটা। ভাইরাল হওয়া এই ভিডিওকে কেন্দ্র করেই দানা বেঁধেছে বিতর্ক।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: মে দিবসে (May Day) সুরেন্দ্রনাথ কলেজে (Surendranath College) জন্মদিনের পার্টির আয়োজনের অভিযোগ। ভাইরাল ভিডিও (Viral Video) ঘিরে শোরগোল। বিতর্কে জড়ালেন শিয়ালদার তৃণমূল নেতা (Sealdah TMC Leader)। প্রথমে গোটা ঘটনা অস্বীকার করেন তিনি। পরে জানান, তাঁর জন্মদিন ডিসেম্বরেও হলেও অনুগামীরা মে দিবসে তা পালন করেন। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

 ভাইরাল ভিডিওতে বিতর্ক: তারস্বরে বাজছে গান! চারপাশ সাজানো হয়েছে আলো দিয়ে তার মাঝেই চলছে কেট কাটা। ভাইরাল হওয়া এই ভিডিওকে কেন্দ্র করেই দানা বেঁধেছে বিতর্ক। কারণ, যাঁকে কেক কাটতে দেখা যাচ্ছে, তিনি হলেন শিয়ালদার (Sealdah) তৃণমূল নেতা (TMC Leader) দেবাশিস বন্দ্যোপাধ্যায়।

শুধু তাই নয়, অভিযোগ এই জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল উত্তর কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে (Surendranath College) । তাও আবার মে দিবসের (May Day) ছুটির দিন সন্ধ্যায়। ভাইরাল হওয়া বেশকিছু ছবিতে দেখা যাচ্ছে, কলেজের বাইরে জন্মদিনের বড় বড় ফ্লেক্সও টাঙানো হয়েছিল। 

অভিযোগ অস্বীকার: এমনকী তৃণমূল নেতার ছেলে, ফেসবুকে বাবাকে শুভেচ্ছা জানিয়ে পোস্টও করেছেন । যদিও দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রথমে অভিযোগটি উড়িয়ে দেন। তৃণমূল কংগ্রেস (TMC) নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'এসব অবাস্তব কথা, ওদের একটা অনুষ্ঠান ছিল, ওরা একটা গেট টুগেদার করেছেন। ওরা আমাকে আমন্ত্রণ করেছিল। আমি অ্যালুমনি অ্যাসোসিয়েশেন সেক্রেটারি তো। আমার জন্মদিনও ছিল না । আমার জন্মদিন ২৬ ডিসেম্বর। কলেজ খোলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। '

সুর বদল: পরে অবশ্য সুর বদলে তৃণমূল নেতা দাবি করেছেন, তাঁর জন্মদিন ডিসেম্বর মাসে হলেও, অনুগামীরা মে দিবসে (May Day) তা পালন করেন । তৃণমূল নেতা বিতর্ক এড়ানোর চেষ্টা করলেও, গোটা ঘটনা যে দলের অস্বস্তি বাড়িয়েছে, তা বোঝা গেছে দলের কাউন্সিলরের বক্তব্যেই। যা নিয়ে আবার কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)।

কলকাতা পুরসভার (Kolkata Municipality) ৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় বলছেন, এমন ঘটনা কাঙ্খিত নয় । সব মিলিয়ে ছুটির দিন কলেজ ক্যাম্পাসে তৃণমূল নেতার (TMC Leader Birthday) জন্মদিন পালনের ভাইরাল ভিডিও (Viral Video) ঘিরে বিতর্ক তুঙ্গে ।

আরও পড়ুন: Calcutta High Court:কতগুলি শূন্যপদ? পরিবহণ দফতরের ইন্সপেক্টর পদের নিয়োগে ভুল-প্রশ্ন মামলায় জানতে চাইল হাইকোর্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget