এক্সপ্লোর

Suvendu Adhikari: উপনির্বাচনেও হার BJP-র, 'ভোট লুঠ হয়েছে', বললেন শুভেন্দু, গণ আন্দোলনের হুঁশিয়ারিও

West Bengal By Election Results: শনিবার উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। আর রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসেন শুভেন্দু।

কলকাতা: লোকসভা নির্বাচনের পর বিধানসভা উপনির্বাচনেও বাংলায় পর্যুদস্ত হয়েছে বিজেপি। চার-চারটি আসনেই পরাজিত হয়েছে তাঁরা। এই পরাজয়ের জন্য রাজ্যকেই কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অনেকে ভোট দিতে পারেননি বলেই বিজেপি জয়ী হতে পারেনি। যাঁরা ভোট দিতে পারেননি, তাঁদের জন্য আলাদা পোর্টাল চালুর কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি, চার কেন্দ্রের ১০০ ভোটারকে নিয়ে রাজভবনে আসবেন বলেও জানিয়েছেন। (Suvendu Adhikari)

শনিবার উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। আর রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসেন শুভেন্দু। সেই ধর্না শেষেই উপনির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, "পোর্টাল চালু করছি আমি। যাঁরা পঞ্চায়েত, লোকসভা এবং উপনির্বাচনে ভোট দিতে পারেননি, তাঁরা নাম নথিভুক্ত করুন। কথা দিচ্ছি, পরিচয় গোপন থাকবে। আমি বড় আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে। নন্দীগ্রামে যেমন গণ আন্দোলন করেছিলাম, যাঁরা ভোট দিতে পারেননি, কালই পোর্টাল চালু করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি।" (West Bengal By Election Results)

শুভেন্দু আরও বলেন, "চার কেন্দ্রে যাঁদের হাতে কালি পড়েনি, সেখান থেকে ১০০ জনকে নিয়ে রাজভবনের গেটে আসছি আমি শীঘ্রই। আপনাদের সামনে সকলকে হাজির করব।" বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো তাঁর কর্তব্য। আর তার জন্যই তিনি পোর্টাল চালু করছেন বলে জানিয়েছেন শুভেন্দু।

আরও পড়ুন: Suvendu Adhikari: তৃণমূলের 'শহিদ দিবস' এবার BJP-র 'গণতন্ত্র হত্যা দিবস', ২১ জুলাই নিয়ে ঘোষণা করলেন শুভেন্দু

শুভেন্দুর দাবি, হাজার হাজার হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। মানিকতলায় ভোট লুঠ হয়েছে, রাজ্যের আটটি ব্লকেই ভোট লুঠ হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু। বাংলার কিছু এলাকাকে উপদ্রুত এলাকা চিহ্নিত করার দাবিও তুলেছেন শুভেন্দু। কেন্দ্রের কাছে সেই মর্মে দাবি জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। যদিও তৃণমূল নেতা কুণাল ঘোষ তাঁর দাবিকে গুরুত্ব দিতে নারাজ। 

আগামী ২১ জুলাই তৃণমূলের 'শহিদ দিবসে' বিজেপি 'গণতন্ত্র হত্যা দিবস' পালন করবেন বলেও জানিয়েছেন শুভেন্দু। তৃণমূলকে রাজ্যে ক্ষমতা থেকে সরাতে গণ আন্দোলনের ডাকও দিয়েছেন শুভেন্দু। ফের নবান্ন অভিযানের ডাকও দিয়েছেন। সেই প্রসঙ্গে কুণালের বক্তব্য, "ভোটে জিততে না পেরে বলছেন নবান্ন অভিযানে যাবেন! কী মুশকিল! এটা লোভ নয় তো! অভিযান নয়, হয়ত নবান্নে যেতে চাইছেন। মনে কী চলছে কে জানে?" 

সেরা শিরোনাম

Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget