এক্সপ্লোর

Suvendu Adhikari : ' ভোট দিতে না পারলে জাতীয় সড়ক অবরোধ করুন ' চাকদায় হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari Update : ' ফাঁকা আওয়াজ, মস্তানের মতো কথা বলেন, বিধানসভা ভোটের সময় বলেছেন, তাই আমরা আওয়াজ দিচ্ছি না।' পাল্টা হুঁশিয়ারি

সুজিত মণ্ডল, নদিয়া: ২৭ ফেব্রুয়ারি, ২১ ওয়ার্ডের চাকদা পুরসভায় ( Municipality Election ) ভোট । তার আগে , শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রচার ঘিরে ফের অশান্তি ! পূর্ব মেদিনীপুরের কাঁথির পর এবার নদিয়ার চাকদা। পুলিশের সঙ্গে তুমুল কথা কাটাকাটিতে জড়ালেন বিরোধী দলনেতা। 

পুরভোটের প্রচারে জনসভার অনুমতি মেলেনি পুর এলাকায়। এই অভিযোগে চাকদায় পুলিশের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়ালেন শুভেন্দু অধিকারী। প্রশাসন তার কাজ করেছে, দাবি তৃণমূলের। মন্তব্য করতে চাননি চাকদা থানার আইসি। বিজেপি প্রার্থীদের হয়ে সোমবার চাকদা বাসস্ট্যান্ডে জনসভা করেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন :

শিলিগুড়িতে ইভিএম কারচুপি করে ভোটে জিতেছে তৃণমূল, দাবি বিজেপি বিধায়কের

অশান্তি এড়াতে আগে থেকেই মোতায়েন ছিল প্রচুর পুলিশ। কিন্তু বিজেপির অভিযোগ, পুরসভার ভোট হলেও পুর এলাকায় তাদের অনুষ্ঠানের অনুমতি দেয়নি পুলিশ। চাকদা বাসস্ট্যান্ড, তাতলা ২ নম্বর পঞ্চায়েত এলাকার মধ্যে। আর প্রচার শেষে এই নিয়েই চাকদা থানার আইসি-র সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী। পুলিশ তাঁর গায়ে হাত দিয়েছে বলেও, অভিযোগ করেন বিধানসভার বিরোধী দলনেতা।  বিজেপি যুব মোর্চা সভাপতি (নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা) ভাস্কর ঘোষ বলেন,' আমাদের পুরসভা মিটিংয়ের অনুমতি দেওয়া হয়নি। পঞ্চায়েত এলাকায় দেওয়া হয়েছে। তার জন্য বিরোধী দলনেতা পুলিশের সঙ্গে কথা বলতে গেলে প্রশাসন বাধা দেয় ' 

পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর আগে, ভোট লুঠের অভিযোগে তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। ভোট দিতে না পারলে, দলীয় কর্মীদের জাতীয় সড়ক অবরোধের নির্দেশ দেন তিনি।  যদিও বিজেপি নেতা এই হুঁশিয়ারিকে ' ফাঁকা আওয়াজ' বলে কটাক্ষ করেন। ' ফাঁকা আওয়াজ, মস্তানের মতো কথা বলেন, বিধানসভা ভোটের সময় বলেছেন, তাই আমরা আওয়াজ দিচ্ছি না। ' 

অন্যদিকে  গতকালই হাইকোর্ট নির্দেশ দেয়, শুভেন্দু অধিকারীর বাড়ি ও বাড়ির বাইরে ইচ্ছেমতো সিসি ক্যামেরা লাগানো যাবে না। পুলিশ নিজের ইচ্ছামতো ক্যামেরা লাগাতে পারবে না। শুভেন্দু অধিকারী যেখানে বলবেন, সেখানেই ক্যামেরা লাগাতে হবে। শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সংক্রান্ত মামলায় নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। 

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget