এক্সপ্লোর

Suvendu Adhikari: দিনহাটায় নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, রাজভবনে শুভেন্দু

Suvendu Adhikari at Raj Bhavan: রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে রাজভবনে বিরোধী দলনেতা, খবর সূত্রের

কলকাতা: দিনহাটায় নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, রাজভবনে শুভেন্দু অধিকারী।  রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে রাজভবনে বিরোধী দলনেতা, খবর সূত্রের। বিকেল ৫.৩০ থেকে রাজ্যপালের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী।

রাজ্যের বিরোধী দলনেতা বলেন-

  • 'কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা হয়েছে'
  • 'তাহলে বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?'
  • 'প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে'
  • 'ওরা শুরু করেছে, আমরা শেষ করব'

প্রসঙ্গ দিনহাটা

হুমকি-হুঁশিয়ারিতেই সীমাবদ্ধ রইল না সংঘাত। এবার মুখোমুখি সংঘর্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বনাম উত্তরবঙ্গ মন্ত্রীর মহাভারতে কুরুক্ষেত্র কোচবিহারের দিনহাটা। হাতে হাতে হকি স্টিক, বাঁশ, লাঠি, ঢিল পড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের গাড়িতে।

পাল্টা ভাঙচুর চলল তৃণমূলের পার্টি অফিসে এমনকি গুলি চালানোর অভিযোগ পর্যন্ত তুলল দু-পক্ষ। শনিবার দিনহাটার বুড়িরহাটে, আক্রান্ত এক দলীয় কর্মীর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। আগে থেকেই এলাকায় কালো পতাকা নিয়ে মিছিল করছিল তৃণমূল। প্রায় ৪০টি গাড়ির কনভয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এলাকায় ঢুকতেই, মিছিল আটকে দেয় পুলিশ।

আরও পড়ুন, রণক্ষেত্র দিনহাটা, 'একজনও বিজেপি কর্মী যেন এলাকা ছাড়়তে না পারে', হুমকি উদয়নের

দলীয় কর্মীর সঙ্গে দেখা করে দিনহাটার দিকে রওনা দেন নিশীথ প্রামাণিক। কিন্তু, বাসন্তীরহাট পেরনোর পরে, গাড়ি ঘুরিয়ে ফের বুড়িরহাটে ফিরে আসেন তিনি। ঠিক কনভয়ের মুখোমুখি চলে আসে তৃণমূলের মিছিল। ঝাণ্ডা আর ডান্ডা হাতে সেদিকে তেড়ে যান বিজেপি কর্মীরা। স্লোগান, পাল্টা স্লোগানের মধ্যেই ইটবৃষ্টি শুরু হয়। ভেঙে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ির কাচ। 

কিছুক্ষণের মধ্যেই বুড়িরহাটে পৌঁছে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। জেলার পুলিশ আধিকারিকদের সামনে পাল্টা গুলি চালানোর অভিযোগ করেন তিনি। সংঘর্ষের ঘটনায় আহত হন তৃণমূলের বেশ কয়েকজন। তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে।                     

এই ঘটনা প্রসঙ্গে নিশীথ প্রামাণিক বলেন, 'তৃণমূলের যারা দুষ্কৃতী, তারা যখন হামলা চালাচ্ছে, গুলি চালাচ্ছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু, পুলিশ তাদেরকে সেফ গার্ড দিচ্ছিল এবং পুলিশ তাদেরকে সহযোগিতা করছিল। যাতে তারা সুষ্ঠুভাবে আমাদের ওপর আক্রমণ করতে পারে, যাতে আমাদের জীবন সংশয় ঘটাতে পারে, সেব্য়াপারে কিন্তু সম্পূর্ণভাবে পুলিশ মদত দিচ্ছিল।' অন্যদিকে, তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, 'নিশীথের চক্রান্ত, ৩৬টা গাড়ি নিয়ে এখানে এসেছে...গাড়িতে অ্যান্টিসোশাল ছিল...দিনহাটায় ঢুকেছে গোলমাল করার জন্য, চোখের সামনে দেখলেন কীভাবে বুড়িরহাটে আক্রমণ করেছে, গুলি ছুড়েছে, সাধারণ ব্যবসায়ীর ট্যাঙ্কের, এই হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাজ!'  

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget