এক্সপ্লোর

Suvendu Adhikari: লোকসভা নির্বাচনের আগে ইমামদের সঙ্গে বৈঠক তৃণমূলের, সংখ্যালঘু উন্নয়নকে হাতিয়ার করে আক্রমণে বিজেপি

Mamata Banerjee: বাংলার রাজনীতিতে ভোটবাক্সে বরাবরই নির্ণায়ক ভূমিকা পালন করেন সংখ্যালঘুরা।

আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়: বিধানসভা নির্বাচনের পর পঞ্চায়েত নির্বাচনেও পরাজিত হয়েছে বিজেপি (BJP)। এবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঝাঁপাচ্ছে তারা। আসন্ন লোকসভা নির্বাচনের আগে ইমাম-মোয়াজ্জমদের নিয়ে বৈঠক করতে চলেছে তৃণমূল। তার আগে সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

আগামী ২১ অগাস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের নিয়ে বৈঠক ডেকেছে তৃণমূলের সংখ্যালঘু সেল। সেই নিয়েই বিভাজনের রাজনীতির অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার মমতার উদ্দেশে শুভেন্দু বলেন, "কেন টুপি পরাচ্ছেন আপনি সংখ্যালঘু মুসলিমদের ভোট নেওয়ার জন্য? চাকরি দিতে পেরেছেন? শিক্ষা দিতে পেরেছেন? বাসস্থান দিতে পেরেছেন?"

বাংলার রাজনীতিতে ভোটবাক্সে বরাবরই নির্ণায়ক ভূমিকা পালন করেন সংখ্যালঘুরা। একসময় যাঁরা বামেদের পক্ষে ছিলেন, ২০১১ সালে পালাবদলের পর সেই ভোটব্যাঙ্কের কার্যত একচেটিয়া সমর্থন পেয়ে আসছে তৃণমূল। এই প্রেক্ষাপটেই ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে, তৃণমূল যখন ইমাম-মোয়াজ্জেমদের নিয়ে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় সংখ্যালঘু উন্নয়নের ইস্য়ুকে অস্ত্র করেই মমতাকে করলেন শুভেন্দু।

এতদিন যে বিজেপি-র বিরুদ্ধে তৃণমূল বার বার বিভাজনের রাজনীতির অভিযোগ করে এসেছে তৃণমূল, বৃহস্পতিবার সেই বিজেপি-ই সংখ্যালঘু উন্নয়ন, তাঁদের বাসস্থান এবং কর্মসংস্থান নিয়ে তৃণমূলকে নিশানা করল। আর তাদের হয়ে নিজের পুরনো দলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু। 

আরও পড়ুন: Suvendu Adhikari:'আগে বাংলার ভোটে ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাট লাগিয়ে সততা প্রমাণ করুন', মমতাকে পাল্টা শুভেন্দুর

এদিন শুভেন্দু বলেন, "৫০ লক্ষ পরিযায়ী শ্রমিক, তার ৩২ লক্ষ মুসলমান। কাজ দিতে পারেন না, স্বাস্থ্য দিতে পারেননি, শিক্ষা দিতে পারেননি। আপনি আবার ভোটের জন্য, ধর্মীয় প্রচার করার জন্য, বিভাজনের রাজনীতি করার জন্য, এর আগে সিএএ নিয়ে মিথ্যা প্রচার করে, এনআরসি নিয়ে করে, ভোট নিয়েছেন। আবার এই ২১ তারিখে ইমাম সাহেব-মোয়াজ্জেম সাহেবদের ববি হাকিমকে দিয়ে ডাকাচ্ছেন। আবার পশ্চিমবাংলায় বিভাজনের রাজনীতিটা করতে। আমরা এই বিভাজনের রাজনীতির বিরোধিতা করি। আমরা চাই আপনার এই তোষণ বন্ধ হোক।"

শুভেন্দু আরও বলেন, "এবার আপনি ভোটের রাজনীতি শুরু করেছেন। সংখ্যালঘু, মুসলিম ভোট আপনাকে গোছাতে হবে। কারণ, বালিগঞ্জে একটু ভেঙে গিয়েছে। অল্প একটু। সাগরদিঘিতে ফাটলটা ভালই চওড়া হয়েছে। তার পরে ভাঙড়ে লোক দেখেছে, ভোট দিতে পারলে আপনি নেই। আমরা জানি, এই আনপ্রেডিক্টেবল চিফ মিনিস্টার, এখন সংখ্যালঘু ভোটকে ফেরানোর জন্য, হয়তো ইমাম ভাতা, ২ থেকে ৩ হাজার করে দিতেও পারে। মোয়াজ্জেম ভাতা হাজার টাকাকে ১২০০ টাকা করে দিতেও পারে। ভোট বড় বালাই। আর ২০০-৫০০ অভ্যাসের মতো পরিণত হয়েছে।"

পরিসংখ্যান অনুযায়ী, বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে, ১৩০টি কেন্দ্র এমন রয়েছে, যেখানে মুসলিম জনসংখ্যা প্রায় ২৭ শতাংশ। এর মধ্যে ৭৪টি বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটারের হার ৪০ শতাংশ বা তার বেশি। ২০২১-এর বিধানসভা নির্বাচনের নিরিখে ওই ৭৪টি আসনের মধ্যে ৭১টিই যায় তৃণমূলের দখলে। বিজেপি-র ঝুলিতে যায় মাত্র দু'টি আসন। আইএসএফ জয়ী হয় একটি আসনে।

যদিও সংখ্যালঘু অধ্যুষিত ভাঙড়ের পর, সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের পরাজয়ের পরে প্রশ্ন উঠেছিল, তবে কি সংখ্যালঘুদের মধ্যে শাসকদলের একচ্ছত্র আধিপত্য ধীরে ধীরে খর্ব হচ্ছে? কিন্তু পরিসংখ্যান বলছে, এবার পঞ্চায়েত ভোটে, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা কিম্বা নদিয়ার মতো জেলার, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় অধিকাংশ আসনই গিয়েছে তৃণমূলের দখলে। ভাঙড়ের ছবিটাও তৃণমূলের পক্ষে ভালই। কোথাও কোথাও আগের চেয়ে তুলনামূলক ভাল ফল হয়েছে বাম-কংগ্রেসের। এই প্রেক্ষাপটেই কৌশলে সংখ্যালঘু ভোট এবং তোষণের রাজনীতি নিয়ে তৃণমূলকে বিঁধলেন শুভেন্দু।  

আগামী ২১ অগাস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের নিয়ে বৈঠক ডেকেছে তৃণমূলের সংখ্যালঘু সেল। সেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমাবেশ থেকে তৃণমূলনেত্রী কী বার্তা দেন, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget