এক্সপ্লোর

Suvendu Adhikari : 'যদি না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়' হলদিয়ায় গিয়ে কী নিয়ে হুঙ্কার শুভেন্দুর?

Haldia Industrial Area : কার্যত, হলদি নদীর জলে তৃণমূলকে ছুড়ে ফেলার হুঙ্কার ছুড়ে লোকসভা ভোটের আগে শিল্পশহরের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন শুভেন্দু

বিটন চক্রবর্তী ,সুদীপ্ত আচার্য, হলদিয়া : লোকসভা ভোটে তৃণমূল হারলে, পরের দিন সকালেই হলদিয়া শিল্পাঞ্চল থেকে তাদের উৎখাত করব। হলদিয়ার সভা থেকে এই ভাষাতেই রাজ্যের শাসকদলকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। (Suvendu Adhikari) 

পূর্ব মেদিনীপুরের ২টি লোকসভা কেন্দ্র (Lok Sabha) । একটি কাঁথি। একটি তমলুক। কাঁথির সাংসদ শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী আর তমলুকের সাংসদ তাঁর ভাই, দিব্যেন্দু অধিকারী। এই তমলুক লোকসভার মধ্যে যে ৭টি বিধানসভা রয়েছে তার মধ্যে অন্যতম হলদিয়া, ময়না এবং নন্দীগ্রাম বিধানসভা বিজেপির দখলে। অন্যদিকে, তমলুক লোকসভার মহিষাদল, নন্দকুমার, তমলুক এবং পূর্ব পাঁশকুড়া বিধানসভায় ক্ষমতায় আছে তৃণমূল। অর্থাৎ সংখ্যার নিরিখে ফলাফল তৃণমূল ৪, বিজেপি ৩। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিধানসভার বিরোধী দলনেতার হুঙ্কার, 'লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র তো হেরে বসে আছে, আগামী দিনেও হারবে এবং যেদিন হারবে, পরেরদিন সকালবেলা হলদিয়ার কারখানার গেট থেকে এই চোর তৃণমূলকে উৎখাত করব আমরা।'                            

কার্যত, হলদি নদীর জলে তৃণমূলকে ছুড়ে ফেলার হুঙ্কার ছুড়ে লোকসভা ভোটের আগে শিল্পশহরের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! বললেন, ' শ্রমিক বিরোধী তৃণমূলকে আমরা উৎখাত করব। ৩ ঘণ্টার মধ্যে উৎখাত করব। যদি না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়' । সেই সঙ্গে বিরোধী দলনেতার হুঙ্কার, 'পঞ্চায়েতে ভোট লুঠ করেছে। লোকসভা নির্বাচনে ভোট লুঠ করতে পারবে না।' 

হলদিয়া শিল্পাঞ্চলে (Haldia Industrial Area) অন্যতম ভোট-ফ্যাক্টর এখানকার শ্রমিকরা। রাজনৈতিক সমীকরণ এখানে অনেকাংশেই আবর্তিত হয় কারখানার গেট থেকে। বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করতে গিয়ে তাই শ্রমিক উন্নয়ন নিয়ে শাসক দল তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু। 

আরও পড়ুন :

মন্ত্রীকন্যা অঙ্কিতার চাকরি এখনও কেন পেলেন না অনামিকা? কড়া হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

শুভেন্দুর এই হুঙ্কার, হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে তৃণমূল। বিধায়ক শশী পাঁজা এদিন বলেন, সদর্থক কথা বলতে পারেন না, সবসময় ছুড়ে দেব, ভেঙে দেব ! 

আসন সংখ্যার নিরিখে ২০২১-এর বিধানসভা নির্বাচনে, শুভেন্দু অধিকারীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরে আশানুরূপ ফল হয়নি বিজেপির। সামনে ২০২৪-এর লোকসভা নির্বাচন। কাঁথির অধিকারী পরিবারের হাতে থাকা পূর্ব মেদিনীপুরের ২টি লোকসভা কেন্দ্র তমলুক আর কাঁথি-র লড়াই তাই যে জমজমাট হয়ে উঠতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget