এক্সপ্লোর

Sandeshkhali: "তৃণমূলকে নিষিদ্ধ করে জঙ্গি সংগঠন ঘোষণা করা হোক", বিস্ফোরক দাবি শুভেন্দুর

Sandeshkhali: সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নিষিদ্ধ করার দাবি জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা: শুক্রবার সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার পাশাপাশি তৃণমূলকে নিষিদ্ধ করে জঙ্গি সংগঠন ঘোষণা করার দাবি জানালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। 

এপ্রসঙ্গে তিনি বলেন, "সন্দেশখালির ঘটনায় মূল দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে গ্রেফতার করার পাশাপাশি তৃণমূলকে নিষিদ্ধ করে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা উচিত।"

সন্দেশখালিতে পুলিশই অস্ত্র ঢুকিয়েছে বলেও শুক্রবার বিকেলে নির্বাচনী জনসভা করতে গিয়ে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরক এই অভিযোগ করে তিনি বলেন, "সন্দেশখালির এক পুলিশ অফিসার ও বসিরহাটের পুলিশ সুপার মেহেদি হাসানের সহযোগিতায় এই অস্ত্রগুলো ঢুকিয়েছে। ওই জন্য দেখবেন সন্দেশখালিতে যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে সেগুলো চিনে তৈরি। বাংলাদেশের সাতক্ষীরা থেকে প্রচুর অস্ত্র সন্দেশখালিতে ঢুকিয়েছে শেখ শাহজাহান। পুলিশের সাহায্য়েই এই কাজ করেছে সে। তবে শুধু ওখানেই নয় এই ধরনের অস্ত্র পাওয়া যাবে মিনাখাঁতে আয়ুব গাজির কাছে, বাসন্তীতে রাজা গাজির কাছে। শওকত মোল্লার জীবনতলাতে গেলেও পাবেন আর ফলতাতে গেলে জাহাঙ্গীরের কাছে পাবেন।" 

আরও পড়ুন: CID Report On Ramnavami Violence:মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে বোমা, তদন্ত রিপোর্টে কিছুই পেল না পুলিশ!

সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে শুভেন্দু আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ৫৪ দিন ধরে শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছিল। আর বসিরহাটের পুলিশ সুপার মেহেদি হাসান, সুপ্রতিম সরকার এবং এসডিপিও আমিনুলকে গ্রেফতার করা উচিত। ওরাই শাহজাহানকে অস্ত্র ঢোকাতে সাহায্য করেছিল। সন্দেশখালিতে উদ্ধার হওয়া বেশিরভাগ অস্ত্রই বিদেশি। ওখানে আরডিএক্সও লুকিয়ে রাখা হয়েছিল। অবিলম্বে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।"

আরও পড়ুন: Sandeshkhali Update: অত্যাধুনিক প্রযুক্তি ব্য়বহার, রোবট এনে তল্লাশি শুরু সন্দেশখালিতে

শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়ায় তৃণমূল নেতার আত্মীয়ের বন্ধ বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দাদের অভিযানে মেলে প্রচুর বিদেশি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা। CBI সূত্রে খবর, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এদিন সরবেড়িয়ায় আবু তালেব মোল্লার বাড়িতে হানা দেয় ৫টি দল। ভেড়ি দিয়ে ঘেরা বাড়ি তালাবন্ধ ছিল। বাড়িতে বিদ্যুৎ সংযোগও ছিল না। বিদ্যুতের ব্যবস্থা করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে সিবিআই। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget