এক্সপ্লোর

Suvendu Adhikari: খাকি প্যান্ট-মাথায় টুপি, অন্য রূপে শুভেন্দু

Netaji Birth Anniversary: কলকাতায় আরএসএস-এর অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্য বিজেপির সভাপতি থেকে গেরুয়া শিবিরের একাধিক নেতা।

কলকাতা: নেতাজির জন্মদিবস পালন করল আরএসএস। নেতাজির পথেই দেশ নির্মাণের বার্তা দিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। কলকাতায় আরএসএস-এর অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্য বিজেপির সভাপতি থেকে গেরুয়া শিবিরের একাধিক নেতা। 

অন্যরূপে শুভেন্দু: 
সেখানেই একেবারে অন্যরূপে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। আরএসএস-এর পোশাকে ওই অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খাকি প্যান্ট, সাদা শার্ট আর মাথায় টুপি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্তু মজুমদারের পাশেই দেখা যায় তাঁকে। আরএসএস-এর মতো করে অভিবাদনও জানাতে দেখা যায় তাঁকে। সেই ছবি তাঁর ফেসবুক প্রোফাইলে শেয়ারও করা হয়েছে। সেখানে পক্ষে-বিপক্ষে নানা কমেন্ট করতে দেখা গিয়েছে অনেককে।

একসময়ের তৃণমূলের ওজনদার নেতা, শুভেন্দু অধিকারী গত বিধানসভা ভোটের বেশ কিছুটা আগে তৃণমূলের থেকে দূরত্ব বাড়ান। তারপরে যোগ দেন বিজেপিতে। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। সেখানে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা ভোটে সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র ছিল নন্দীগ্রামই। সেখানে কড়া টক্করে শেষ পর্যন্ত জয়ী ঘোষিত হন শুভেন্দু অধিকারী। তারপরে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার পদে আসীন। বারবার নানা বক্তব্যের জন্য শিরোনামে এসেছেন তিনি।

এর আগে তাঁকে আরএসএস-এর ইউনিফর্মে দেখা গিয়েছে বলে মনে করা যায় না। এবারই তাঁকে দেখা গেল এমন চেহারায়। তাও আবার নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে।   

কী বললেন মোহন ভাগবত:
এদিন অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, 'দেশের কথা ভুলে ব্যক্তি উন্নতির কথা ভাবলে সর্বনাশ. নেতাজি স্বাধীনতার লড়াই লড়েছেন, কারণ দেশ পরাধীন ছিল। কিন্তু তার পাশাপাশি, তিনি মানুষ করে গিয়েছেন নিজের মতো সহযোগী গড়ে তুলেছেন।' এর পরই ভাগবতের সংযোজন, সংঘ ঠিক এভাবেই চলে। নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানো পথেই সংঘ চলে। স্বামী বিবেকানন্দ যা বলে গিয়েছেন, তার প্রবাহমানতা নিয়েই আরএসএস চলছে। এদিকে RSS-এর নেতাজির জন্মদিবস পালন প্রসঙ্গে, দু-দিন আগে সংবাদ সংস্থা পিটিআইকে জার্মানি থেকে ফোনে নেতাজি-কন্যা বলেছিলেন, 'নেতাজি এবং আরএসএসের মতাদর্শের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, 'নেতাজিকে কেউ সম্মান দিলে, তা বিজেপি দিয়েছে। দিল্লিতে তাঁর মূর্তিস্থাপন কে করল, মোদিকে নিয়ে রাজনীতি করেছে, মোদি যুব সমাজের সামনে এনেছেন।'

আরও পড়ুন: 'ভারত জোড়ো যাত্রা'র অংশ, বাংলায় শেষ হল কংগ্রেসের পদযাত্রা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget