এক্সপ্লোর

Suvendu Adhikari: রেয়াপাড়া শিব মন্দিরে সাফাই অভিযান শুভেন্দুর

Purba Medinipur:নন্দীগ্রামে রেয়াপাড়া শিব মন্দিরে স্বচ্ছতা অভিযানে সামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে রেয়াপাড়া শিব মন্দিরে (Shiva Temple Cleaning Program) স্বচ্ছতা অভিযানে সামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মন্দিরে পুজো দিয়ে ওই চত্বর পরিষ্কার করেন শুভেন্দু। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে মন্দির স্বচ্ছতা অভিযান করছে বিজেপি। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সব মন্দিরে পরিষ্কার করছেন বিজেপি নেতারা। সেই কর্মসূচি মেনেই মন্দির চত্বর সাফ করেন শুভেন্দু।    

কী ছবি দেখা গেল?
রবিবার সকালে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রেয়াপাড়া শিব মন্দিরে পৌঁছে যান এলাকার বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে মন্দিরে প্রণাম করেন, তার পর শুরু হয় স্বচ্ছতা অভিযান। চত্বরে যে ফুল পড়েছিল, সেগুলি পরিষ্কার করেন শুভেন্দু। পরে বলেন, 'আমরা যাঁরা সনাতন, যাঁরা ভারতবাসী, তাঁরা সকলে সাফাই করছি। প্রধানমন্ত্রী বলেছেন, সব মন্দিরে সাফাই করুন। শুধু রামমন্দিরে সাফাই করলে হবে না। নন্দীগ্রামে এই মুহূর্তে ১১১টি মন্দিরে সাফাই চলছে।'  সামনেই অযোধ্যার রামমন্দির উদ্বোধন। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা বলন, 'সকলে খুব উত্তেজিত। ৩ লক্ষ হিন্দু শহিদ হয়েছে, ৩ লক্ষ হিন্দুকে খুন করেছে মুঘলরা। শুধু যেদিন রাম জন্মভূমি বাবর দখল করেছিল, সে দিনই ১ লক্ষ ৮০ হাজার হিন্দু শহিদ হয়েছিল।' 

নানা দিকে এক ছবি...
প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে বহরমপুরে জগন্নাথ মন্দির সাফাই অভিযান করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আবার কলকাতায় মহাজাতি সদনের কাছে রামমন্দিরে স্বচ্ছতা অভিযানে সামিল হন শমীক ভট্টাচার্য। অন্য দিকে, দিল্লির করোলবাগে গুরু রবিদাস মন্দির সাফাই করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। সে জন্য তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্বোধন উপলক্ষ্যে ধর্মীয় অনুষ্ঠান শুরু হচ্ছে তার আগে থেকেই। বিশেষ পদ্ধতিতে পুজোর জন্য তৈরি হয়েছে হাজারের বেশি যজ্ঞকুণ্ড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুরা যজ্ঞে অংশ নেবেন। দেশ তো বটেই, বিদেশেও এই নিয়ে উৎসাহের ঢল। তবে বিতর্কও কম নেই। পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী যেমন বলেছেন, 'অযোধ্য়ায় রামের মূর্তি স্থাপনও বিধি মেনে করা উচিত। নির্দিষ্ট বিধি পালন করাই প্রধানমন্ত্রীর দায়িত্ব। তা না করে নিজের নাম প্রচার করার অর্থ ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করা। সবকিছুতে দখলদারি করা উন্মাদের লক্ষণ।'

আরও পড়ুন:'একদিন এসো বাবা, তোমায় অনেকদিন দেখিনি', সন্তু মুখোপাধ্য়ায়ের জন্মবার্ষিকীতে 'খোলা চিঠি' স্বস্তিকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ

ভিডিও

Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget