এক্সপ্লোর

Suvendu Adhikari : '১৯৫৬', তাঁর বিরুদ্ধে রাজ্যের 'ভূরি ভূরি মিথ্যে মামলা' নিয়ে কলম ধরলেন শুভেন্দু, কী আছে এই বইতে ?

বিধানসভা ভোটের পর থেকে তাঁর বিরুদ্ধে ২৬টি মিথ্যা মামলা হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।

উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পাল, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  তৃণমূল ( TMC ) পরিচালিত রাজ্য সরকারের  ( West Bengal Government ) বিরুদ্ধে বারবার মিথ্যা মামলায় নাম জড়ানোর অভিযোগ করছেন বিরোধী দলনেতা ( Suvendu Adhikari ) ! এবার তা নিয়েই একটি বইও প্রকাশ করে ফেললেন তিনি। গত বিধানসভা ভোটের পর থেকে তাঁর বিরুদ্ধে ২৬টি মিথ্যা মামলা হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।

কিছুদিন আগেই  রাজ্য রাজনীতির সবথেকে চর্চিত বিষয় বস্তু ছিল শুভেন্দু- মমতা চা-সাক্ষাৎ। সৌজন্যের পরে ফের  সংঘাতের সুর বিরোধী দলনেতার গলায় ! মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে অভিনব প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রকাশ করলেন তাঁর বিরুদ্ধে হওয়া মামলার তথ্য সম্বলিত এই বই। নাম ১৯৫৬।

আরও পড়ুন :

আচমকাই বাড়ল হাম-রুবেলা! ভারত সরকারকে সতর্ক করল হু



নন্দীগ্রামের বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বলেন, ' রাজ্যের গণতন্ত্র কেমন? আমি ১৯৫৬ নামে তিন ভাষায় একটি বই করেছি। আমাকে কীভাবে দিনের পর দিন আটকানো হয়েছে তার ছবি দিয়েছি। ৫ মে’র পর থেকে বিরোধী দলনেতার নামে মামলা হয়েছে। যেগুলো হাইকোর্ট গিয়েছে, সেগুলি তুলে ধরেছি। 

শুভেন্দু অধিকারীর অভিযোগ, ২০২১-এর ৫ মে’র পর থেকে ২৭ নভেম্বর অবধি তাঁর বিরুদ্ধে মোট ২৬টি মিথ্যা মামলা রুজু করেছে পুলিশ। শুভেন্দু অধিকারী বলেন, ' এমন কিছু মামলা আছে যা ৫-৭ বছরের পুরনো। হেয়ার স্ট্রিট থানাতেও আমার বিরুদ্ধে মামলা হয়েছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ছাড়াও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এবং অন্যান্য রাজ্যের বিরোধী দলনেতাকে পাঠাব' 

কখনও পূর্ব মেদিনীপুরের রাধামণি, কখনও পশ্চিম মেদিনীপুরের নেতাই, কখনও বাঁকুড়ার কোতুলপুরে বিরোধী দলনেতাকে পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ । সেই সমস্ত ঘটনার ছবিও তুলে ধরা হয়েছে বইতে।   তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শুভেন্দুর এই বইপ্রকাশ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। বিরোধী দলনেতার ‘মামলা সংকলন’ বলে কটাক্ষ করেন তিনি। 

কটাক্ষের সুর কংগ্রেসের গলায়। অধীর চৌধুরী এই নিয়ে বলেন, ' অনেক ঘটনা জানি। শুভেন্দু প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন। কত গ্রাম পঞ্চায়েত ভেঙেছে। মুর্শিদাবাদ মালদা তে কংগ্রেসের দুর্গ ভাঙার জন্য করেছে আজ সেই বুমেরাং শুভেন্দুর দিকে। আজ শুভেন্দু ঠিকই বলেছে। গণতন্ত্রের দিক থেকে সাংঘাতিক। তিনি যখন এ কাজ করছিলেন যদি বুঝতেন অন্যায় তাহলে আজ এই পরিস্থিতি হতো না। ' 

দুর্নীতি-সহ বিভিন্ন ইস্যুতে তৃণমূল-বিজেপি সংঘাতের পারদ এমনিতেই সপ্তমে। তাতে এবার নতুন মাত্রা যোগ করল বিরোধী দলনেতার অভিযোগ সম্বলিত বই।

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget