এক্সপ্লোর

Suvendu Adhikari: ‘বড় চোরটাকে আমার ওপর ছেড়ে দিন,’ নয়া হুঁশিয়ারি শুভেন্দুর

December Deadline: নিজের এলাকা কাঁথিতে দাঁড়িয়ে, নিজের দেওয়া 'ডেডলাইন' নিয়ে নতুন ব্য়াখ্য়াও দিলেন বিরোধী দলনেতা।

কাঁথি: প্রকাশ্য সভা থেকে ডিসেম্বর 'ডেডলাইন' নিয়ে সুরবদল (December Deadline)। তার নতুন ব্য়াখ্য়া দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর একই সঙ্গে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী দলনেতা। বললেন, "বড় চোরটাকে আমার ওপর ছেড়ে দিন। তারিখ বদলাবে, মাস বদলাবে, সাল বদলাবে না।" 

ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী দলনেতা

সাম্প্রতিক কালে বার বার বঙ্গ-বিজেপি (BJP) নেতাদের মুখে ডিসেম্বর 'ডেডলাইন' শোনা গিয়েছে। ডিসেম্বরের ১২, ১৪ এবং ২১ তারিখ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মন্তব্য করেছিলেন খোদ শুভেন্দু। সেই অনুযায়ী, শুভেন্দুর বেঁধে দেওয়া 'ডেডলাইন'-এর শেষ দিন ছিল বুধবার। বাকি দু'দিনের মতো এদিনও বড়সড় কোনও রাজনৈতিক ঘটনা ঘটেনি।

আর এদিনই, নিজের এলাকা কাঁথিতে দাঁড়িয়ে, নিজের দেওয়া ডেডলাইন নিয়ে নতুন ব্য়াখ্য়া দিলেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, "আমি বলেছিলাম, যে তিনটি ইম্পর্ট্য়ান্ট ডে'র কথা, ডিসেম্বর মাসের কথা। আমি কখনওই বলিনি, সরকার আমরা বদলে দেব। আপনারা কী চান? এমএলএ ভেঙে সরকার বদলে যাক? না ভোটে জিতে সরকার আসুক? আমরা ভোটে জিতে বিজেপি-কে ক্ষমতায় আনব। ভোটে জিতেই বিজেপি পশ্চিম বাংলায় আসবে, রাষ্ট্রবাদী সরকার হবে, ডবল ইঞ্জিন সরকার হবে। উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও বুলডোজার চলবে।"

আরও পড়ুন: Madan Mitra: ‘ডেডলাইন শুনে পুতিন-জেলেনস্কিও থমকে গিয়েছিলেন,’ শুভেন্দুকে কটাক্ষ মদনের

একই সঙ্গে এ দিন নয়া হুঁশিয়ারিও শোনা যায় শুভেন্দুর গলায়। তিনি বলেন, "বড় চোরটাকে আমার ওপর ছেড়ে দিন। আমার ওপর ছেড়ে দিন। আমার ওপর ছেড়ে দিন। সবে তো সূর্যটা ডুবেছে। সন্ধেটা হয়নি। ডেটটা বদল হবে, মাসটা বদল হবে, সালটা বদল হবে না। শুভেন্দু অধিকারী বলে দিয়ে যাচ্ছে, নিশ্চিন্তে থাকুন। আগামী বছর আপনাদের খুব ভাল কাটবে।"

এ নিয়ে যদিও শুভেন্দুকে তীব্র কটাক্ষ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, "শুভেন্দু ডেটলাইন সহস্রাবদের জোকস !
ও বুঝতেই পারেনি, ও ডেট লাইন বলতে গিয়ে নিজের ডেড লাইন করে দিয়েছে। শুভেন্দু হয়তো জানুয়ারিতে চেঞ্জ হয়ে যাচ্ছে। পার্টি ওর পারফরম্যান্সে বিরক্ত। ওর ফলোয়িং তলানিতে চলে যাচ্ছে।"

শুভেন্দুকে তীব্র কটাক্ষ করেছেন মদন মিত্র

মদন এ দিন আরও বলেন, "বিরোধী দলনেতার স্ট্যাটাস ভুলে পাড়ার ন্যালা, ক্য়াবলা, গুন্ডার মতো কথা বলছে। হয়ে গেল ২১ তারিখ! কাঁথিতে গঙ্গা, মহাসমুদ্রে স্নান করতে বলব শুভেন্দুকে। গঙ্গাস্তোত্র পাঠ করুন । ওর মাথা বিগড়ে গিয়েছে। আমি মদন মিত্র ডেট লাইন দিচ্ছি। অভিষেক পঞ্চায়েতের আগে বাক্স খুললে শুভেন্দু আর অনলাইন হওয়ার সুযোগ পাবেন না। ও জোকার হয়ে গিয়েছে।"

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি
জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি
Smit Machchhar : বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget