এক্সপ্লোর

Suvendu Adhikari: 'ডায়মন্ড হারবারের শেষ রাজা..', খোঁচা শুভেন্দুর, পাল্টা কুণাল

Suvendu Attacks Abhishek: 'কিং লিয়র' বলে কাকে তোপ দাগলেন শুভেন্দু ?

কলকাতা: ফলতায় অনুষ্ঠানে যেতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্য সাড়ে চার হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল। আর এরপরেই নাম না করেই নিরাপত্তার খরচ তুলে জোর কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এক্স হ্যান্ডেলে  উইলিয়াম শেক্সপিয়ারের লেখা 'কিং লিয়র' বলে কাকে সম্বোধন করলেন শুভেন্দু ? পাল্টা আসানসোলের কম্বলকাণ্ডের প্রসঙ্গ টেনে খোঁচা দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

'কিং লিয়র' বলে কাকে নিশানা শুভেন্দুর ?

আলোর উৎসবেও তৃণমূল-বিজেপি বাগ্‍যুদ্ধে বিরাম নেই।এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে নারদ নারদ! শুক্রবার, দক্ষিণ ২৪ পরগনার ফলতায় একটি অনুষ্ঠানে যোগ দেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুভেন্দু অধিকারীর দাবি, উর্দিধারী পুলিশ, সাধারণ পোশাকে পুলিশ, পদস্থ আধিকারিক এবং ট্রাফিক পুলিশ মিলিয়ে সেদিন কালীঘাট থেকে ফলতা যেতে মোতায়েন করা হয়েছিল ৪ হাজার ৭০০ নিরাপত্তারক্ষী।

'ডায়মন্ড হারবারের শেষ রাজা..'
 
কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লেখেন, 'কিং লিয়র', ডায়মন্ড হারবারের শেষ রাজার নিরাপত্তার বহর একবার দেখুন।  না! জাঁহাপনা কোনও যুদ্ধে যাননি বা বিদেশের হাতে থাকা কোনও এলাকা দখলে আনতে যাননি। গিয়েছিলেন কিছু বস্ত্র বিতরণ করতে। যার খরচ মোট নিরাপত্তার খরচের তুলনায় খুবই সামান্য। আমি ভাবছি, দেশের রাষ্ট্রপতিকেও কি এমন দুর্ভেদ্য নিরাপত্তা দেওয়া হয়? আর এরপরেই পাল্টা জবাব দিতে গিয়ে আসানসোলের কম্বলকাণ্ডের প্রসঙ্গ টেনে আনলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। 

'শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে..'

পাল্টা তোপ দেগেছেন কুণাল ঘোষও। গতবছর ১৪ ডিসেম্বর আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। আহত হন অনেকে। ঘটনার প্রসঙ্গ টেনে এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, 'অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার জন্য কী হয়েছিল, তা হয়তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভুলে গিয়েছেন।

আরও পড়ুন, জয়নগরে তৃণমূল নেতাকে গুলি করে 'খুন'

''ফকির আদমি'প্রধানমন্ত্রীর নিরাপত্তায় স্পেশাল প্রোটেকশন গ্রুপে..'

কুণালের সংযোজন,' তিনি এটাও ভুলে গেছেন, ২০২০ সালে কেন্দ্রের বিজেপি সরকার আমাদের 'ফকির আদমি'প্রধানমন্ত্রীর নিরাপত্তায় স্পেশাল প্রোটেকশন গ্রুপের জন্য বরাদ্দ ৫৪০ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ৬০০ কোটি টাকা করেছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর নিরাপত্তায় একদিনে খরচ এক কোটি ৬৪ লক্ষ টাকা। পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় পুলিশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget