এক্সপ্লোর

Suvendu Adhikari : 'ভানু বাগের শ্রাদ্ধে খেতে যাচ্ছেন' মমতার এগরা সফর নিয়ে শুভেন্দুর কটাক্ষ

১৬ মে এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণে ঘটনায় মৃত্যু হয় মূল অভিযুক্ত ভানু বাগ-সহ ১১ জনের।

কলকাতা : বিস্ফোরণকাণ্ডের ১১ দিনের মাথায় পূর্ব মেদিনীপুরের ( East Midnapore ) এগরায় ( Egra ) যাচ্ছেন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) । খাদিকুল ( Khadikul ) বিস্ফোরণকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি। এগরার পরে আগামিকাল পশ্চিম মেদিনীপুরের শালবনিতেও যাবেন মমতা। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) জনসংযোগ যাত্রায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

মুর্শিদাবাদের নওদার রাজপুরে, রাস্তা তৈরি করা নিয়ে তৃণমূলের দু-পক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরেই বচসা চলছে। নওদা-তে যখন তৃণমূলের অন্দরেই এই পরিস্থিতি, তখন পূর্ব মেদিনীপুরের এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের শাসক-সংযোগ ঘিরে অস্বস্তি তৈরি হয়েছে তৃণমূল শিবিরে। এরই মধ্যে বিস্ফোরণকাণ্ডের ১১ দিনের মাথায়, এগরায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শনিবার কলকাতা থেকে হেলিকপ্টারে সেখানে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।খাদিকুলে বিস্ফোরণকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। গত ১৬ মে এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণে ঘটনায় মৃত্যু হয় মূল অভিযুক্ত ভানু বাগ-সহ ১১ জনের।

বগটুইয়ের মতো এগরাকাণ্ডেও আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করে রাজ্য সরকার। পাল্টা ঘটনার পরে এলাকা পরিদর্শন করে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও আইনি লড়াইয়ে পাশে থাকার বার্তা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আড়াই লক্ষ নয়, অ্যামাউন্ট বাড়াতে হবে। এমএলএ অফিস থেকে নেবেন না ক্ষতিপূরণ। আমরা ভানুর ভাই ছাড়া বাকিদের পাশে আছি'। 

এই প্রেক্ষাপটেই শনিবার এগরায় বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও কথা রয়েছে তাঁর। আর তা নিয়ে তীব্র শ্লেষের সুর শোনা গেছে বিরোধী দলনেতার গলায়। 'এগরার খাদিকুলে হেলিকপ্টার করে যাবেন, হেলিপ্য়াড তৈরি হয়েছিল। গতকাল জামাই ষষ্ঠী ছিল, আমি বলেছিলাম ভানু বাগের বাড়িতে জামাই ষষ্ঠী করতে যাবেন, কালকে যাননি, আগামী কাল ভানু বাগের শ্রাদ্ধ আছে, ভানু বাগ ওনার সম্পদ। কালকে ভানু বাগের শ্রাদ্ধে খেতে যাচ্ছেন।'

এগরা থেকে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার ৩১ তম দিনে, সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। মালদার পরে শালবনির সমাবেশেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে দেখা যাবে তৃণমূল নেত্রী-কে। তাৎপর্যপূর্ণ বিষয়, নতুন সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ ঘিরে যখন রাজনীতি তেতে উঠেছে....জনজাতি সম্প্রদায়ের রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে রবিবার মোদি সরকারের নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে তৃণমূল-সহ ১৯টি বিরোধী দল। তখন শালবনির মতো আদিবাসী অধ্যুষিত এলাকায় গিয়ে তৃণমূল নেত্রী গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, হেলিকপ্টারে শালবনি সফরে গেলেও, ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরতে পারেন সড়ক পথে। 

 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget