এক্সপ্লোর

Suvendu Adhikari : সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে DA-আন্দোলনকারীদের পাশে শুভেন্দু , দিলেন বিশেষ বার্তা

Suvendu Adhikari On DA : নবান্ন অভিযান করুন, আমি পাশে থাকব, আন্দোলনকারীদের বার্তা বিরোধী দলনেতার

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  নেতাজি সুভাষচন্দ্র বসুর (  Netaji Subhas Chandra Bose Jayanti 2024 ) ১২৭ তম জন্মবার্ষিকী আজ। মহানগর জুড়ে সাজো সাজো রব। খানিক পরেই  রেড রোডে নেতাজির মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । তার আগেই সকাল-সকাই জাতীয় পতাকা নিয়ে কলকাতার রাস্তায় রাজ্যের বিরোধী দলনেতা ( Suvendu Adhikari )। সঙ্গে দলে দলে বিজেপি কর্মী-সমর্থক। 

 শুভেন্দু অধিকারীর মিছিলের সঙ্গে বাজল ব্যান্ড - ‘কদম কদম বাড়ায়ে যা’। জাতীয় পতাকা নিয়ে এদিন ধর্মতলার ডোরিনা ক্রসিং থেকে মিছিল শুরু করেন শুভেন্দু।  শেষ হয় রেড রোডে নেতাজি মূর্তির সামনে। সেখানেই নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যের বিরোধী দলনেতা। 

এখানেই কর্মসূচির শেষ নয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে DA-আন্দোলনকারীদের কাছে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী। ধর্মতলায় ধর্নামঞ্চে গিয়ে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন বিরোধী দলনেতা। আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীদের সমর্থন জানিয়ে বললেন, 'আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সরকার। এদেরকে দিয়ে ভোট চুরি করাতে পারবেন না, মিটিং-মিছিল ভরাতে পারবেন না বলেই দমন-পীড়ন চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই সরকার রাজ্যে সরকারি চাকরির বাজার নষ্ট করেছে'। 


Suvendu Adhikari : সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে DA-আন্দোলনকারীদের পাশে শুভেন্দু , দিলেন বিশেষ বার্তা

এর আগেও ডিএ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছিলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়দিনের মুখে ২০২৪ থেকেই রাজ্যের সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেন।   জানুয়ারি মাস থেকেই বর্ধিত ডিএ কার্যকর হয়ে গিয়েছে।  কিন্তু, আন্দোলনরত সরকারি কর্মচারীরা এতে খুশি নন। তাঁদের দাবি, কেন্দ্রীয় হারে মহার্ঘভাতার।  মমতার এই ঘোষণার পরই সরব হন শুভেন্দু। বলেন,এই ডিএ বৃদ্ধি অনেকটা রাজ্যে সরকারি কর্মচারীদের ‘ললিপপ’ দেওয়ার মতোই। 

নতুন বছরেও অব্যাহত ডিএ আন্দোলন। ডিএ-র দাবিতে আন্দোলনের তীব্রতা আরও বাড়াচ্ছে আন্দোলনকারীরা। শহিদ মিনারে ধর্না মঞ্চে গত ২০ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন ৪ আন্দোলনকারী। তাঁদের পাশে দাঁড়িয়ে রাজ্যপালকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অনির্দিষ্টকালের অনশনের পাশপাশি, ২৯ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটেরও ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

এই মুহূর্তে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ডিএ-র ফারাক ৩৬ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে ডিএ পান। আর রাজ্য সরকারি কর্মচারীরা পান ১০ শতাংশ হারে ডিএ।    

আরও পড়ুন : 

রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।                            

 

 

 

সেরা শিরোনাম

News Live Update : বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget