এক্সপ্লোর

Suvendu Adhikari: 'মমতাকে ক্ষমতায় রাখছে বামেরাই, সাবধান হতে হবে', আর জি কর-ধর্নামঞ্চ থেকে বললেন শুভেন্দু

RG Kar Protests: ধর্নামঞ্চ থেকে এদিন মারাত্মক অভিযোগ তোলেন শুভেন্দু।

কলকাতা: আর জি করের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে শ্যামবাজারে ধর্না চলছে বিজেপি-র। বুধবার সেখান থেকেই মমতাকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, 'দফা এক, দাবি এক, দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ'। মমতা পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠাচ্ছেন এবং তাতে বামেদের সহযোগিতা রয়েছে বলেও অভিযোগ করেন শুভেন্দু। (Suvendu Adhikari)

ধর্নামঞ্চ থেকে এদিন মারাত্মক অভিযোগ তোলেন শুভেন্দু। তাঁর দাবি, আর জি করের ঘটনায় শুধুমাত্র উপাচার্য বদল করা হয়নি, ভিসেরা, রক্তের নমুনাও পাল্টে দেওয়া হয়েছে। মুছে দেওয়া হয়েছে সিসিটিভির ফুটেজ। ঘটনার রাতের রস্টারও খাতা থেকে ছিঁড়ে ফেলে হয়েছে বলে দাবি করেন শুভেন্দু।  চার-পাঁচ দিনে মমতা এবং তাঁর গুন্ডারা সব সাফ করে দিয়েছেন বলে অভিযোগ করেন। মমতা অপকর্ম লুকোতে চাইছেন বলেও মন্তব্য করেন শুভেন্দু। (RG Kar Protests)

সাধারণ মানুষের উদ্দেশে শুভেন্দু বলেন, "যাঁকে সততার প্রতীক বলতেন, হাওয়াই চটির উল্লেখ হতো, মা-মাটি-মানুষের পূজারিণী বলা হতো, চরিত্রের উদাহরণ দেওয়া হতো...কতশত বিশেষণ জুড়ত। আসলে প্রদীপের নীচের অন্ধকার প্রকাশিত হতে চলেছে। তদন্তকারী সংস্থা, সর্বোচ্চ আদালতের কাছে দাবি, অবিলম্বে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, শ্যামাপদ দাস এবং সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়া হোক। চেক করা হোক ওঁদের কল রেকর্ড।"

শুভেন্দুর দাবি, আর জি করের ঘটনা একজনের কাজ নয়, একাধিক ব্যক্তি জড়িত ঘটনায়। ওষুধ পাচার চক্রের কথা জেনে যাওয়াতেই নির্যাতিতাকে খুবের পরিকল্পনা করা হয়। শুভেন্দু জানান, ঘটনার পর নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা দিতে গিয়েছিলেন মমতা। কিন্তু নির্যাতিতার মা-বাবা টাকা নেননি। জানিয়ে দিয়েছেন, কলকাতা পুলিশের আচরণ ঠিক নয়। এক নয়, অনেকে যুক্ত। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী দু'কান কাটা, লাজ-লজ্জা নেই। আমার কাছে নন্দীগ্রামে হেরে, শোভনদেব চট্টোপাধ্যায়কে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। এই লড়াই লড়তে হবে আমাদের। সমাধান একটাই, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এর কোনও বিকল্প হতে পারে না।"

আর জি করের ঘটনায় এ যাবৎ বিরোধী শিবিরের সব দলকেই পথে দেখা গিয়েছে। শাসকদল তৃণমূলও দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে। কিন্তু এদিন তৃণমূল এবং বামেদের মধ্যে ষড় রয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, "বামপন্থীরা সাইনবোর্ড হয়ে গিয়েছে। ঘোলা জলে মাছ ধরতে চায়। সারা বছর 'বিচার চাই', 'চোর ধরো', 'জেল ভরো' বলবে, আর ভোটের সময় বলবে, 'নো ভোট টু মোদি', 'নো ভোট টু বিজেপি'। এদের কাজ হচ্ছে, হিন্দু ভোট কাটো। চোর মমতা, ধর্ষকদের নেত্রী মমতা, খুনিদের নেত্রী মমতা, রাজ্যকে রসাতলে পাঠিয়ে দেওয়া মমতাকে ক্ষমতায় রাখার কাজটাই করে বামেরা। এই মাকু-সেকুদের থেকেও সাবধান থাকতে হবে। লোকসভা ভোটেও ১২টি আসন তৃণমূলকে উপহার দিয়েছে ওরা।"

আর জি করের প্রতিবাদে আগামী পাঁচ দিন বিজেপি-র ধর্না চলবে বলে জানিয়েছেন শুভেন্দু। আগামী কাল স্বাস্থ্যভবন অভিযান রয়েছে গেরুয়া শিবিরের।  দোষীদের মৃত্যুদণ্ড চেয়ে সরব হওয়ার কথা জানান শুভেন্দু। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget