এক্সপ্লোর

Swami Vivekananda’s birth anniversary: আজ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মতিথি, বেলুড় ও সিমলা স্ট্রিটে আজ কী কী অনুষ্ঠান?

Swami Vivekananda’s birth anniversary : স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মতিথি উপলক্ষ্যে বেলুড় মঠেও নানা অনুষ্ঠানের আয়োজন

সঞ্চয়ন মিত্র, কলকাতা : আজ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মতিথি। যুগ নায়কের জন্মতিথিতে সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেয় সকালে মঙ্গলারতি দিয়ে উৎসবের সূচনা হল। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে যুগপুরুষকে। দিনভর চলবে বিশেষ পুজো। 

শনিবার সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। করোনার বিধিনিষেধ না থাকায়, সকাল থেকেই আসতে শুরু করেছেন ভক্তরা। ২ দিন আগে ১২ জানুয়ারিও স্বামীজির জন্মদিনে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেদিনও বহু ভক্তের সমাগম হয়।                                                                                                   


অন্যদিকে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মতিথি উপলক্ষ্যে বেলুড় মঠেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোরে মঙ্গলারতি দিয়ে সূচনা হয়। বেদ পাঠ, স্তব গান, বিশেষ পুজো ও হোমের আয়োজন করা হয়েছে। দিনভর চলবে নানা অনুষ্ঠান। করোনার কড়াকড়ি পার করে এবার ভক্তদের জন্য অবারিত দ্বার। থাকছে ভোগের ব্যবস্থা। যেসব ভক্তরা এসে পৌঁছতে পারেননি, তাঁদের জন্য় রয়েছে ইউটিউব ও ফেসবুকে সরাসরি দেখার সুযোগ। 
ক্লিক করুন নিচের লিঙ্কগুলিতে 
Youtube - https://www.youtube.com/watch?v=BbINHgqrsqk

Facebook -  https://fb.watch/i1Xp_eKu0l/

 

Swami Vivekananda’s birth anniversary: আজ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মতিথি, বেলুড় ও সিমলা স্ট্রিটে আজ কী কী অনুষ্ঠান?

এক নজরে স্বামীজির কিছু উক্তি - স্বামীজি বলেছিলেন, দুর্বলের ওপর কেউ অত্যাচার করছে দেখলে আমাদের উচিত, অত্যাচারীকে উত্তম মধ্যম দেওয়া। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার তোমার সব সময় আছে। সাহসী হওয়া ও অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠা। - কীভাবে আসবে বহু প্রতীক্ষিত সাফল্য? স্বামীজি বলেছেন, ‘সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যবসায়, প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকা চাই। অধ্যবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডুষে সমুদ্র পান করিব। আমার ইচ্ছামাত্রে পর্বত চূর্ণ হইয়া যাইবে। এইরূপ তেজ, এইরূপ সঙ্কল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন কর। নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে’। - তাঁর বাণীমাত্র সম্বল করে যাঁরা গভীর রাতে প্রাণের মশাল জ্বালিয়ে ক্ষুরধার পথ ধরে হেঁটেছিলেন, অগ্নিযুগের সেই পথিকদের তিনি বলেছিলেন, ‘ওঠ, সাহসী হও, বীর্যবান হও। সব দায়িত্ব নিজের উপর গ্রহণ কর—জানিয়া রাখ, তুমিই তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। তুমি যে শক্তি বা সহায়তা চাও, তাহা তোমার ভিতরেই রহিয়াছে’।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget