এক্সপ্লোর

Tarakeswar Special Train :তারকেশ্বরে শ্রাবণজুড়ে ভক্তদের ঢল, ভিড় সামলাতে এই-এই দিনে বিশেষ ট্রেন, রইল টাইম টেবিল

রেলওয়ে জানিয়েছে, তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষ্যে পুণ্যার্থীদের প্রত্যাশিত অতিরিক্ত ভিড় সামাল দিতে, সব রবিবার, সোমবার ও অন্যান্য উৎসবের দিনগুলিতে বিশেষ ট্রেন দেওয়া হবে।

কলকাতা : তারকেশ্বরে বিখ্যাত শ্রাবণী মেলা। তবে তিথি অনুযায়ী প্রতিবছর মেলা শুরু হয় গুরুপূর্ণিমা থেকে। শেষ হয় রাখী পূর্ণিমায়। তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়। ইতিমধ্যেই ভক্ত সমাগম শুরু হয়েছে মন্দিরে। প্রত্যেক বছরের মতো এবারেও তাই এই সময়টায় বিশেষ পরিষেবা দেবে রেল।

রেলওয়ে জানিয়েছে, তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষ্যে পুণ্যার্থীদের প্রত্যাশিত অতিরিক্ত ভিড় সামাল দিতে, সব রবিবার, সোমবার ও অন্যান্য উৎসবের দিনগুলিতে বিশেষ ট্রেন দেওয়া হবে।  ১৩ জুলাই রবিবার, ১৪ জুলাই সোমবার, ২০ জুলাই রবিবার, ২১ জুলাই সোমবার, ২৭ জুলাই রবিবার,২৮ জুলাই সোমবার, ২৯ জুলাই মঙ্গলবার (নাগপঞ্চমী তিথি), ৩ অগাস্ট রবিবার, ৪ অগাস্ট সোমবার, ৯ অগাস্ট শনিবার (ঝুলন যাত্রা), ১০ অগাস্ট রবিবার, ১১ অগাস্ট সোমবার, ১৫ অগাস্ট শুক্রবার (স্বাধীনতা দিবস), ১৬. অগাস্ট শনিবার (জন্মাষ্টমী), ১৭ অগাস্ট রবিবার ও ১৮ অগাস্ট সোমবার,  তারকেশ্বর ও শেওড়াফুলির মধ্যে আরও চার জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন চালানো হবে। এছাড়া হাওড়া ও তারকেশ্বরের মধ্যে আরও ১  জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন চলবে। সেই সঙ্গে চালু থাকবে  বর্তমান ট্রেন পরিষেবা । সব স্টেশনে থামবে ট্রেনগুলি। দেওয়া রইল টাইমটেবিল।  

 সূত্রের খবর, এই সময়ে তারকেশ্বর ধর্মতলা রুটে বিশেষ বাস চলবে। হাওড়াগামী অতিরিক্ত সরকারি বাসের ব্যবস্থাও রাখা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, এবার পুণ্যার্থীদের সাহায্য করতে প্রযুক্তির সাহায্য নেওয়া হবে।  মেলার ভিড় আরও সুসঙ্ঘবদ্ধ করতে  অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। থাকছে নতুন ওয়েবসাইট। তাতে পুণ্যার্থীদের নানারকম তথ্য দেওয়া হবে।  থাকবে লাইভ আপডেট। প্রয়োজনে জরুরি নম্বরে যোগাযোগ করা যাবে। থাকবে রুট ম্যাপ। মেডিক্যাল হেল্প ডেস্ক। এছাড়া ট্রাফিক নির্দেশনাও থাকবে।                


Tarakeswar Special Train :তারকেশ্বরে শ্রাবণজুড়ে ভক্তদের ঢল, ভিড় সামলাতে এই-এই দিনে বিশেষ ট্রেন, রইল টাইম টেবিল

           

বৈদ্যবাটি ঘাট থেকে বাঁকে গঙ্গার জল নিয়ে তারকেশ্বর মন্দিরে যান পুণ্যার্থীরা। ৩৬ কিলোমিটার রাস্তার মাঝে পড়ে সিঙ্গুর ও হরিপাল। এই সব জায়গায় রাস্তায় বিশেষ নজর রাখা হচ্ছে , যাতে পুণ্যার্থীরা সমস্যায় না পড়েন। সবমিলিয়ে শ্রাবণী মেলা ঘিরে তারকেশ্বরে তৎপরতা এখন তুঙ্গে।                                                            

 

সেরা শিরোনাম

Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Jadavpur University News:
Jadavpur University News:
Dilip Ghosh:
NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget