এক্সপ্লোর

Tathagata on Jay Prakash: পিকে-র কাছে কর্মরত ছেলেকে খবর পাচার করতেন জয়প্রকাশ! ‘জীবাণুমুক্ত হল’ বিজেপি, বললেন তথাগত

Tathagata on Jay Prakash: কেডিএসএ গ্যাং বলতে কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননকেই নিশানা করেছেন তথাগত। আগেও এই শব্দবন্ধ ব্যবহার করেছেন তিনি।

কলকাতা: পর পর ভোটে হারলেও, এত দিনে নাকি জীবাণুমুক্ত হল বঙ্গ বিজেপি (West Bengal BJP)! মঙ্গলবার জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar) তৃণমূলে যোগ দেওয়ার পর এমনই মন্তব্য করলেন বিজেপি-র বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy)। আর তারই সঙ্গে বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি-র দায়িত্বে থাকা নেতাদের কাঠগড়ায় তুলেছেন তিনি। তাঁর কথায়, ‘কি এক পদার্থ জোগাড় করে তাকে সহ-সভাপতি বানিয়েছিল কেডিএসএ গ্যাং’।

বিজেপি-তে দীর্ঘ বিদ্রোহ-পর্ব কাটিয়ে মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) উপস্থিতিতে জোড়াফুল (TMC) পতাকা হাতে তুলে নেন জয়প্রকাশ। তা নিয়েই টুইটারে জয়প্রকাশ, ছেলের প্রশিক্ষণের সূত্রে পিকে-র সঙ্গে তাঁর সংযোগ নিয়ে কটাক্ষ ছুড়ে দেন তথাগত।

তৃণমূলে যোগ দিয়ে জয়প্রকাশ যখন মমতাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, সেই সময় টুইটারে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে ট্যাগ করে তথাগত লেখেন, ‘বিজেপি ত্যাগ এবং তৃণমূলে যোগদান জয়প্রকাশ মজুমদারের। এই প্রক্রিয়ায় ওঁর ছেলেরও যোগদান, বাবা বিজেপি-র সহ সভাপতি থেকে দলে যখন পচন ধরাচ্ছেন, সেই সময় ওই ছেলে প্রশান্ত কিশোরের সঙ্গে কাজ করছিলেন। কেডিএসএ গ্যাং কী ভাবে বিজেপি-র নির্বাচনী প্রচার চালিয়েছে দেখুন। এটা সর্বসমক্ষে বলা প্রয়োজন।’

আরও পড়ুন: BJP: 'যুদ্ধ জয়ের ক্ষেত্রে নিয়ম না মানা সেনা কাজে আসে না', জয়প্রকাশের তৃণমূলযোগে কটাক্ষ সুকান্তর

বিধানসভা নির্বাচনের আগে টলিপাড়া থেকে দলে দলে তারকাদের দলে যোগদান করানো নিয়ে আগেও কটাক্ষ করেছিলেন তথাগত। এ দিনও তার পুনরাবৃত্তি ঘটে। তিনি লেখেন, ‘কেডিএসএ গ্যাংয়ের এ সব নিয়ে ভাবার সময় ছিল না। তারা কামিনী-কাঞ্চন নিয়েই মশগুল। শোনা যায়, জয়প্রকাশ নাকি লাথি খাওয়ার জন্য বেশ কিছু টাকা খরচ করেছিল। শ্রাবন্তী, সব্যসাচী দত্ত, বাবুল সুপ্রিয়, রাজীব, তার পর এই! যাই হোক বিদায় তো হয়েছে’ আহা কী আনন্দ আকাশে বাতাসে!’

জয়প্রকাশ যদিও জানিয়েছেন, তিনি বিজেপি ছাড়েননি। বরং তাঁকে বহিষ্কার করা হয়েছিল। তার প্রেক্ষিতে রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ জানিয়েছেন, এমন দু’এক জন চলে গেলে দলের কোনও ক্ষতি হয় না। তা নিয়ে তথগতর বক্তব্য, ‘জয়প্রকাশ তৃণমূলে যোগ দিয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপি-র এই দৈন্যদশার মধ্যেও একটি জীবাণু খসে যাওয়ায় একটু শক্তি বাড়ল। কিন্তু কি এক পদার্থ যোগ করে তাকে সহ সভাপতি বানিয়েছিল কেডিএসএ গ্যাং’ ওর ছেলে প্রশান্ত কিশোরের কাছে চাকরি করত। আর বাবা সহ-সভাপতি পদে থেকে খবর সরবরাহ করত।’

২০১৯ সালে লোকসভা নির্বাচনে বাংলায় ১৮টি আসন পেয়ে তখন উৎসাহে ফুটছে বিজেপি। সেই সময় করিমপুরের পিপুলখোলায় উপনির্বাচন চলাকালীন আক্রান্ত হন জয়প্রকাশ। তাঁকে মারধর, লাথি মেরে ঝোপে ফেলে দেওয়ার দৃশ্য ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। সেইসময় তৃণমূলের বিরুদ্ধেই আঙুল তুলেছিলেন জয়প্রকাশ। আজ সেই তৃণমূলেই গিয়ে উঠলেন তিনি। কিন্তু তথাগতর দাবি, প্রচার পেতে নিজেই টাকা দিয়ে তৃণমূলের লোকেদের কাছ থেকে লাথি খেয়েছিলেন জয়প্রকাশ। জয়প্রকাশকে নিয়ে আক্রমণ করতে গিয়ে তথাগত যদিও সরাসরি রাজ্য বিজেপি নেতাদের নাম উল্লেখ করেননি। তবে কেডিএসএ গ্যাং বলতে তিনি আসলে কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননকেই নিশানা করেছেন বলে জল্পনা গেরুয়া শিবিরে। কারণ রাজ্যে বিজেপি-র ভরাডুবি ব্যাখ্যা করতে গিয়ে অহরহ এই শব্দবন্ধ ব্যবহার করতে দেখা গিয়েছে তথাগতকে। তার পাল্টা দিলীপকেও জবাব দিতে শোনা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget