এক্সপ্লোর

Kolkata Accident : মা উড়ালপুলে একটু গতি কমালো ট্যাক্সি, তাতেই ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা

Maa Flyover Accident : সায়েন্স সিটির দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময় ট্যাক্সি চালক গতি শ্লথ করায়, পিছন থেকে এসে ধাক্কা মারে গাড়ি।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : সাতসকালে সায়েন্স সিটির কাছে মা উড়ালপুলের ওপর দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা গাড়ি ট্যাক্সির পিছনে ধাক্কা মারে। গাড়ির চালক আহত হন। সকাল ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে।

সায়েন্স সিটির দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময় ট্যাক্সি চালক গতি শ্লথ করায়, পিছন থেকে এসে ধাক্কা মারে গাড়ি। ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে, গাড়ির এয়ার ব্যাগ খুলে যায়। ফেটে যায় গাড়ির এয়ার কুলিং ট্রাঙ্ক। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মা উড়ালপুলে যানজট তৈরি হয়। গাড়ি আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, সায়েন্স সিটির দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময় ট্যাক্সি চালক গতি শ্লথ করায়, পিছন থেকে এসে ধাক্কা মারে গাড়ি। ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে, গাড়ির এয়ার ব্যাগ খুলে যায়। ফেটে যায় গাড়ির এয়ার কুলিং ট্রাঙ্ক। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মা উড়ালপুলে যানজট তৈরি হয়। গাড়ি আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। 

এর আগেও মা ফ্লাইওভারে একাধিক দুর্ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরেই, অফিস টাইমে মা উড়ালপুলে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। উড়ালপুলের গার্ডওয়াল টপকে প্রায় ৮০ ফুট নিচে ছিটকে পড়ে মৃত্যু হয় মোটরবাইক আরোহীর। রক্ষা পান বাইক চালক। সকাল সাড়ে ৮টা নাগাদ তিলজলা ট্রাফিক গার্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, ইএম বাইপাসের দিকে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে মা উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মারেন বাইক চালক। উড়ালপুলের ওপর থেকে ছিটকে নিচে পড়ে গিয়ে গুরুতর জখম হন চালকের পিছনে বসা যুবক। হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। বাইক চালকের দাবি, ওভারটেক করা আরেকটি বাইককে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে, মঙ্গলবার নুঙ্গি থেকে বাজি কিনে ফেরার পথে, মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে মিনিডোরের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় বাইক চালকের।
আহত হন এক বাইক আরোহী ও মিনিডোরের চালক। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ মহেশতলার চন্দননগরের কাছে সম্প্রীতি উড়ালপুলের ওপর দুর্ঘটনা ঘটে। মৃত অভিজিৎ হালদার চেতলার বাসিন্দা। ভাইকে নিয়ে নুঙ্গি থেকে বাজি কিনে কলকাতার দিকে আসছিলেন অভিজিৎ। তখনই ঘটে এই ঘটনা ।  

আরও পড়ুন :

ভূত চতুর্দশীর সঙ্গে ভূত-প্রেতের আদৌ সম্পর্ক আছে ? ১৪ শাকের ভাবনাই বা কোথা থেকে? জানালেন বিশেষজ্ঞ

সেরা শিরোনাম

West Bengal News Live: বারুইপুরকাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের, সঙ্গে অন্যান্য খবর
বারুইপুরকাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের, সঙ্গে অন্যান্য খবর
Husband Killed Wife: সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে
সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে
Baruipur News : রাতের অন্ধকারে জমির আল ধরে পালানোর চেষ্টা বারুইপুরকাণ্ডের অভিযুক্ত প্রভাসের, তারপর...
রাতের অন্ধকারে জমির আল ধরে পালানোর চেষ্টা বারুইপুরকাণ্ডের অভিযুক্ত প্রভাসের, তারপর...
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?

ভিডিও

Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে
Baruipur Incident News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget