এক্সপ্লোর

SLST Protest: বছর ঘুরেও বদলায়নি ছবি, এবছর শিক্ষক দিবসেও পথেই হবু শিক্ষকরা

Teacher's Day 2023: দীর্ঘদিন ধরে চলছে অবস্থান-বিক্ষোভ। দফায় দফায় পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা। এর আগেও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কাতর আবেদন শোনা গিয়েছিল নবম থেকে দ্বাদশের SLST-র চাকরি প্রার্থীদের গলায়।

কলকাতা: রাজপথে বসেই শিক্ষক দিবস (Teacher's Day) পালন করলেন হবু শিক্ষকরা। মেয়ো রোডে (Mayo Road) গান্ধী মূর্তির নীচে SLST চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থান। ৯০৫ দিনে পড়ল। চাকরিপ্রার্থীদের আক্ষেপ, আজকের দিনটা ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলে কাটানোর কথা, সেখানে আড়াই বছর তাঁদের দিন-রাত কাটছে রাস্তায় বসে। 

কতদিনে চাকরি হবে?  দীর্ঘদিন ধরে চলছে অবস্থান-বিক্ষোভ। দফায় দফায় পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা। এর আগেও মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) উদ্দেশ্যে কাতর আবেদন শোনা গিয়েছিল নবম থেকে দ্বাদশের SLST-র চাকরি প্রার্থীদের গলায়। সমস্ত আন্দোলনকারীদের প্রশ্ন একটাই, আর কতদিনে চাকরি হবে?  বিজেপি বিরোধীদের জোট 'INDIA'-র তৃতীয় বৈঠকে যোগ দিতে চলতি মাসের শেষে মুম্বইয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেদিন মুম্বই থেকে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার দূরে, কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কাতর আবেদন শোনা গিয়েছিল নবম থেকে দ্বাদশের SLST-র চাকরি প্রার্থীদের গলায়।

কেন স্থগিত প্রক্রিয়া? ২০১৬ সালের নভেম্বরে SSC-র SLST পরীক্ষা হয়। এক বছর পর ২০১৭-র নভেম্বরে পরীক্ষার ফল বেরোয়। এর পর ধাপে ধাপে সফল পরীক্ষার্থীদের ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের প্রক্রিয়া শেষ হয়। এই পর্যন্ত সব ঠিক থাকলেও, গোল বাধে এর পরেই! আন্দোলনকারীদের দাবি, ২০১৮ সালের মার্চে নবম-দশম এবং নভেম্বরে একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করা হয়। আর সেখানেই দুর্নীতির অভিযোগ ওঠে। আন্দোলনকারী তথা ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। প্রথম দফায় ভেরিফিকেশন ও ইন্টারভিউ দিলেও, দ্বিতীয় দফায় যাঁরা ইন্টারভিউ দিয়েছেন, তাঁদের চাকরি আগে হয়ে গিয়েছে। 

এর পর ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি দ্রুত নিয়োগের দাবিতে কলকাতা প্রেস ক্লাবের সামনে ২৯ দিনের অনশনে বসেন ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা। তাঁদের দাবি, সেই সময় মুখ্যমন্ত্রী নিয়োগের আশ্বাস দিলেও, এখনও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি! বৃষ্টির মধ্যেই চাকরির দাবিতে উঠল স্লোগান। মোমবাতি জ্বালিয়ে লেখা হয়েছিল ৯০০ দিন। আবার কারও হাতের পোস্টারে লেখা ছিল, ইসরোর চাঁদ জয় সম্ভব হল, কিন্তু, ৯০০ দিনেও যোগ্যদের চাকরি জয় সম্ভব হল না।  SLST-র মতো দ্রুত নিয়োগের দাবিতে কালীঘাট অভিযানের ডাক দেন মাদ্রাসার চাকরিপ্রার্থীরাও। এ দিন, হাজরা মোড়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা।         

সেরা শিরোনাম

Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget