এক্সপ্লোর

Teachers Reactions on Mamata Banerjee's Announcement: 'মুখ্যমন্ত্রী আমাদের মৃত্যুপরোয়ানা ঘোষণা করলেন', মন্তব্য চাকরিহারা শিক্ষকদের

Mamata Banerjee: "৩১ মে-র মধ্যেই আমরা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী নোটিফিকেশন করব। বিজ্ঞপ্তি আমাদের করতে হবে ৩০ মে।"

কলকাতা : "আজ যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন, এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যুপরোয়ানা উনি ঘোষণা করলেন। আমরা কখনো চাইনি নোটিফিকেশন দিক। কিন্তু, আজ আমরা ওঁর মুখ থেকে নোটিফিকেশনের বার্তা শুনলাম।" সাংবাদিক বৈঠক করে নিজেদের হতাশা ব্যক্ত করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, "৩১ মে-র মধ্যেই আমরা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী নোটিফিকেশন করব। বিজ্ঞপ্তি আমাদের করতে হবে ৩০ মে।"

চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি বলেন, "উনি যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বললেন...সুপ্রিম কোর্টের জাজমেন্টে এত ডিটেল নোটিফিকেশন দেওয়ার কথা বলা হয়নি। আমাদের আশঙ্কা ছিল, সরকার হয়ত আমাদের পরীক্ষার দিকে নিয়ে যেতে চাইছে। সেক্ষেত্রে এই ডিটেল নোটিফিকেশন দেওয়া ...আমাদের আশঙ্কাটা বরাবরই থেকে যাচ্ছে...সমস্ত যোগ্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের রিভিউয়ের মধ্যে দিয়ে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা যে গাফিলতিটা দেখছিলাম, সেই আশঙ্কাই মনে হচ্ছে সত্যি হয়ে যাচ্ছে। আমরা কোনওভাবেই চাইনি, নোটিফিকেশন দিক। নোটিফিকেশনের আজকের ডিটেলে বলা হল, অনলাইন আবেদনের তারিখ, পরীক্ষা-ফলাফল-কাউন্সেলিংয়ের তারিখ, এত কিছু সুপ্রিম কোর্টের রায়ে বলা ছিল না। অর্থাৎ আমরা মনে করি, শুধুমাত্র রায়টাকে অনুসরণ করার জন্য এত ডিটেল বিবৃতি দেওয়ার প্রয়োজন ছিল না। আমাদের কোনও এক জায়গায় মনে হচ্ছে, সরকারের সদিচ্ছার অভাব আছে। যোগ্যদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সেই সদিচ্ছার অভাব আমরা দেখছি। আজ আমরা বলব, নেতাজি ইনডোর স্টে়ডিয়ামে যে মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছিলাম, আজকের মুখ্যমন্ত্রী সেই দিনের থেকে আলাদা। "

নতুন করে পরীক্ষায় বসতেই হবে চাকরিহারা শিক্ষকদের। ৩০ মে হবে বিজ্ঞপ্তিপ্রকাশ। নতুন করে পরীক্ষায় বসার কথা নিজেই ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "৩১ মে-র মধ্যেই আমরা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী নোটিফিকেশন করব। বিজ্ঞপ্তি আমাদের করতে হবে ৩০ মে। ১৬ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এর জন্য শেষ তারিখ ১৪ জুলাই। প্যানেল প্রকাশ হবে ১৫ নভেম্বর। কাউন্সেলিং ২০ নভেম্বর।" সুপ্রিম কোর্টের আগের নির্দেশ মেনে পরীক্ষার ব্যবস্থা করা এবং রিভিউ পিটিশন দু-দিকই খোলা রাখা হচ্ছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমরা আমাদের সবটাই রেডি করে রাখব। যদি রিভিউয়ে বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না। আপনাদেরটা গ্রহণ করা হল। লিস্ট বাতিল করা হল না। তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনব। রিভিউ পিটিশনও চলবে, আর আমাদের প্রক্রিয়াটাও ৩১ মে-র মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে বলা হয়েছে।"

সেরা শিরোনাম

Kolkata Fire Incident: মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের
Cyclone Akvan : 'আকভান' তৈরির আগেই তুলকালাম শুরু? এ রাজ্যে ঢুকেই পড়ল মেঘের বলয়, কোথায় ল্যান্ডফল ঝড়ের ?
'আকভান' তৈরির আগেই তুলকালাম শুরু? এ রাজ্যে ঢুকেই পড়ল মেঘের বলয়, কোথায় ল্যান্ডফল ঝড়ের ?
Shankar Ghosh:
"মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না, জ্ঞানও জন্মায় না..", ইঙ্গিতপূর্ণ পোস্ট শঙ্কর ঘোষের, কাকে উদ্দেশ্য করে বললেন পর্যটনমন্ত্রী ?

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget