এক্সপ্লোর

TET Agitation: ‘আন্দোলন অপরাধ নয়’, ৩০ জন চাকরিপ্রার্থীকে জামিন দিয়ে কড়া মন্তব্য বিচারকের

TET Protest: আদালতে সরকারি আইনজীবী দাবি করেছিলেন, অভিযুক্তরা অশান্তি পাকিয়েছেন। পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে।কিন্তু, শেষপর্যন্ত আদালতে তাদের যুক্তি ধোপে টেকেনি।

আবির দত্ত, কলকাতা: বুধবার আন্দোলনকারীদের থেকে একটি লাঠিও উদ্ধার করতে পারেনি পুলিশ। ক্যামাক স্ট্রিটের (Camac Street) সামনে বুধবার যা ঘটেছে, তা কখনই অপরাধের সমান নয়। ধৃত আন্দোলনকারী ৩০ জন চাকরিপ্রার্থীকে (Job Seekers) জামিন দিয়ে নির্দেশনামায় এমনই উল্লেখ করেছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। 

প্রথমে কামড় থেকে ঘুষি তারপর গ্রেফতার। এমনকি জামিন অযোগ্য ধারায় মামলা। তারপর হেফাজতে চেয়ে জোরাল সওয়াল। ধৃত আন্দোলনকারীদের শায়েস্তা করতে কার্যত কোনও চেষ্টাই বাদ দেয়নি পুলিশ (Police)। কিন্তু, শেষপর্যন্ত আদালতে তাদের যুক্তি ধোপে টেকেনি।  বৃহস্পতিবার সবাইকে একসঙ্গে জামিন (Bail) দেন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক সৌনক মুখোপাধ্যায়। 


আর এরইসঙ্গে রায়ের কপির ছত্রে ছত্রেও কড়া মন্তব্য করেছেন বিচারক। বিচারক শৌনক মুখোপাধ্যায় নির্দেশনামায় বলেছেন, পুলিশের দেওয়া কেস ডায়েরি এবং সিডি খতিয়ে দেখে, অভিযুক্ত ৩০ জন চাকরিপ্রার্থীকে পুলিশ হেফাজতে দেওয়ার কোনও কারণ দেখছি না। পুলিশকর্মীদের আহত হওয়া নিয়ে যে রিপোর্ট দেওয়া হয়েছে, তাতে তাদের আহত হওয়াকে বেশি করে দেখানো হয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বিচারক শৌনক মুখোপাধ্যায় অর্ডারের কপিতে আরও লেখেন, আমরা একটি কল্যাণকর রাষ্ট্রে বসবাস করি এবং  সংবিধানে আমাদের প্রতিবাদ আন্দোলন করার অধিকার রয়েছে।   

আরও পড়ুন, নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, মিডলম্যানের বাড়িতে মিলল দিলীপ ঘোষের দলিল

বৃহস্পতিবার আদালতে সরকারি আইনজীবী দাবি করেছিলেন, অভিযুক্তরা অশান্তি পাকিয়েছেন। পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে। ৩ পুলিশ কর্মী আহত। কিন্তু, ধৃতদের জামিন নির্দেশ দিতে গিয়ে নির্দেশনামায় বিচারক বলেছেন, বুধবার আন্দোলনকারীদের থেকে একটি লাঠিও উদ্ধার করতে পারেনি পুলিশ। ক্যামাক স্ট্রিটের সামনে বুধবার যা ঘটেছে, তা কখনই অপরাধের সমান নয়। 

বিচারক শৌনক মুখোপাধ্যায় নির্দেশনামায় আরও বলেন, পুলিশ যখন বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে যায়, তখন দু’পক্ষের মধ্যে এমন হাতাহাতি প্রায়শই হয়ে থাকে এবং তাতে বিক্ষোভকারী ও পুলিশকর্মীরা আহত হন। এখানেই শেষ নয়। নির্দেশনামায় বিচারক ধৃত ৩০ জনের পুলিশি হেফাজতের আর্জির প্রেক্ষিতে বলেন, নির্দিষ্ট কারণে অভিযুক্তদের দীর্ঘ আন্দোলনের কথা মাথায় রেখে, এই তিরিশজনকে যদি পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়, তাহলে তাঁদের প্রতি আরও একটা অবিচার করা হবে। এর ফলে তাঁদের কেরিয়ার, যা শুরু করার জন্য তাঁরা মুখিয়ে রয়েছেন, তারওপরেও প্রভাব পড়বে। 

তাই, অভিযুক্তদের পুলিশ হেফাজত বা জেল হেফাজতের আবেদন খারিজ করা হচ্ছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget