এক্সপ্লোর

Shahid Minar: শহিদ মিনারে পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির অবস্থান-বিক্ষোভের অনুমতি দিল না সেনাবাহিনী

লাগাতার ১২ দিন অবস্থান-বিক্ষোভের অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থার। সেনা অনুমতি দিলেই তবেই করা যাবে অবস্থান-বিক্ষোভ, জানিয়েছিলেন বিচারপতি।

কলকাতা: আদালত অনুমতি দিলেও শহিদ মিনারে পশ্চিমবঙ্গ (West Bengal) ক্ষেতমজুর সমিতির অবস্থান বিক্ষোভের অনুমতি দিল না সেনাবাহিনী। সেনার তরফে হাইকোর্টে (Calcutta High Court) এমনটাই জানালেন আইনজীবী। বকেয়া বেতন ও স্থায়ীকরণের দাবিতে শহিদ মিনারে অবস্থান-বিক্ষোভের অনুমতি দেয় হাইকোর্ট। লাগাতার ১২ দিন অবস্থান-বিক্ষোভের অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থার। সেনা অনুমতি দিলেই তবেই করা যাবে অবস্থান-বিক্ষোভ, জানিয়েছিলেন বিচারপতি। শহিদ মিনারে অবস্থান-বিক্ষোভ করা যাবে না, জানানো হল সেনার তরফে। 

অনুমতি দিয়েছিল হাইকোর্ট: পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি সহ বাকি মামলাকারী সংগঠনকে শহিদ মিনারে অবস্থানের অনুমতি দিয়েছিল হাইকোর্ট। তবে এক্ষেত্রে লাগবে সেনাবাহিনীর ছাড়পত্র যে লাগবে সকথাও জানানো হয়েছিল । হাইকোর্টের তরফে বলা হয় সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত অবস্থান করা যাবে । রাতে শুধুমাত্র ১৫ জন আন্দোলনকারী থাকতে পারবেন অবস্থান মঞ্চে। বকেয়া বেতন ও স্থায়ীকরণের দাবিতে শ্রমিক সংগঠনগুলির এই অবস্থান-কর্মসূচি। 

জমি সেনাবাহিনীর: বকেয়া বেতন ও স্থায়ীকরণের দাবি পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি সহ বাকি মামলাকারী সংগঠনকে  শহিদ মিনারে অবস্থান বিক্ষোভের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। তবে, এক্ষেত্রে সেনাবাহিনীর অনুমতি পেলে, তবেই মিলবে চূড়ান্ত ছাড়পত্র, পাশাপাশিএ কথাও বলা হয়েছিল । National Rural Employment Guarantee Act সংক্ষেপে NREGA (এনরেগা) প্রকল্পের অধীনে কর্মরত এই শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, NREGA - র লোগো  দীর্ঘ ১৬ মাস ধরে তাঁদের বেতন বন্ধ রয়েছে । 

স্থায়ীকরণেরও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পুলিশের কাছে অবস্থানের অনুমতি জানানো হলেও তা খারিজ করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি সহ বাকি সংগঠনের কর্মীরা। ১২ দিন ধরে লাগাতার অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়েছে হাইকোর্ট । কিন্তু যেহেতু ওই জমি সেনার। তাই সেনাবাহিনী অনুমতি না মেলায় অবস্থানে বসতে পারবেন না মামলাকারীরা। 

বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত অবস্থান করা যাবে।  রাতে শুধুমাত্র ১৫ জন আন্দোলনকারী থাকতে পারবেন অবস্থান মঞ্চে। প্রাথমিকভাবে, কলকাতা পুরসভার পাশেই অবস্থানে বসার অনুমতি চেয়েছিলেন মামলাকারীরা। সেই আবেদনে মান্যতা দেয়নি আদালত। বিচারপতির নির্দেশ, আদালত ও পুলিশের দেওয়া শর্ত মেনে করতে হবে আন্দোলন।  

আরও পড়ুন: Calcutta High Court: বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি', আদালতে মামলা দায়েরের আবেদন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget