এক্সপ্লোর

Child Death: অ্যাডিনো আতঙ্ক বাড়ছে শহরে, ফের ১ শিশুর মৃত্যু

Child Death Again: আজ ভোর সাড়ে ৫টা নাগাদ বিসি রায় হাসপাতালে অসুস্থ শিশুর মৃত্যু। বাইপাস সংলগ্ন আনন্দপুর থানা এলাকার বাসিন্দা ওই শিশু ভুগছিল জ্বর-শ্বাসকষ্টে।

সন্দীপ সরকার, কলকাতা: অ্যাডিনো (Adenovirus) নিয়ে আতঙ্কের আবহে আরও ১ শিশুর মৃত্যু (Child Death)। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ বিসি রায় হাসপাতালে (BC Roy Hospital) অসুস্থ শিশুর মৃত্যু। বাইপাস (Bypass) সংলগ্ন আনন্দপুর থানা (Anandapur Police) এলাকার বাসিন্দা ওই শিশু ভুগছিল জ্বর-শ্বাসকষ্টে। ১৫ তারিখ থেকে ওই শিশু ভর্তি ছিল হাসপাতালে। এই নিয়ে গত জানুয়ারি থেকে ৯৬ শিশুর মৃত্য়ু।            

একের পর এক মৃত্যু। একের পর এক মায়ের কোল খালি। জীবন-যুদ্ধে হেরে যাচ্ছে খুদেরা। রাজ্য জুড়ে মারণ থাবা বসিয়েছে অ্যাডিনো ভাইরাস। বি সি রায় হাসপাতাল সূত্রের খবর, ভয়াবহ অ্যাডিনো-আতঙ্কের মধ্যে রবিবার সকাল ৬টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মাত্র ১৩ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ শিশুর। মঙ্গলবার জ্বর, নিউমোনিয়া থাকায় বি সি রায় হাসপাতালে ভর্তি করা হয় বনগাঁ মালঞ্চর বাসিন্দা চারমাসের শিশুকে। ভেন্টিলেশনে থাকাকালীন রবিবার ভোর ৪টে নাগাদ তার মৃত্যু হয়। একইসঙ্গে সকাল ৬টা নাগাদ বি সি রায় হাসপাতালে মৃত্যু হয় মেটিয়াবুরুজের বাসিন্দা ১ বছর ৭ মাসের শিশুকন্যার। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ৮ দিন ধরে ভর্তি ছিল ওই শিশু।                                                                            

অন্যদিকে, দেগঙ্গার বাসিন্দা আড়াই মাস বয়সী শিশুকন্যা সোমবার থেকে বি সি রায় হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিল। দুপুর ১টা নাগাদ তার মৃত্যুু হয়। এছাড়াও মৃত্যু হয়েছে দেগঙ্গা, বসিরহাটের বাসিন্দা দুই শিশুর। গোবরডাঙার বাসিন্দা এক ৬ মাসের শিশুকন্যারও এদিন মৃত্যু হয়েছে হাসপাতালে।                    

আরও পড়ুন, দেশ জুড়ে ফ্লু আতঙ্ক, সর্দি-কাশিতে ডাক্তারদের অ্যান্টিবায়োটিক না দেওয়ার উপদেশ IMA র, কিন্তু কেন !


এই পরিস্থিতিতে শনিবার হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারান স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী। সাংবাদিকদের ছবি তুলতে নিষেধ করেন তিনি। শিশু মৃত্যু নিয়ে খবর করাতেও আপত্তি জানান স্বাস্থ্য অধিকর্তা। পরে তিনি দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি কিন্তু কোনও হাসপাতালেও যাই না, অনুমতি ছাড়া। আমরা মাইক নিয়ে চলে যাচ্ছেন, তাতেও তো ভাইরাস ঢুকছে। হাসপাতালে একটি প্ল্যাটফর্ম করে দেওয়া হবে, খবর জানার অধিকার আছে। কিন্তু দয়া করে ভিতরে ঢুকবেন না। কারণ এতে ভাইরাস ঢুকে যায়। কারণ আপনাদের অনেক জায়গায় যেতে হয়।

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, শিশু মৃত্যুর ব্যাপারে এই সরকার গুরুত্ব দিচ্ছে না। জনরোষ তৈরি হচ্ছে। ভয়ের পরিবেশও তৈরি হয়েছে। জানি না সরকার কবে জাগবে? অ্যাডিনো-আতঙ্কের মধ্যে রাজ্যে শিশু মৃত্যু নিয়ে তৃণমূলকে নিশানা। 



সেরা শিরোনাম

College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget