এক্সপ্লোর

Dengue-Malaria: ডেঙ্গির দোসর ম্যালেরিয়া! রাজ্যে ভয়ঙ্করহারে বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ

এক ডেঙ্গিতে রক্ষে নেই, ম্যালেরিয়া দোসর। রাজ্যে ডেঙ্গির দাপটের মধ্যেই ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত। অনেকক্ষেত্রে আবার একই সঙ্গে হচ্ছে ডেঙ্গি ও ম্যালেরিয়া!

সন্দীপ সরকার ও বিটন চক্রবর্তী, কলকাতা: ভয়ঙ্করহারে বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ। ডেঙ্গির পাশাপাশি, উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়া। কেন্দ্রের পরিসংখ্যান বলছে, ম্যালেরিয়া আক্রান্তে দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ভয়ঙ্কর পরিস্থিতি, সরকার ছুটি কাটাচ্ছে, কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

এক ডেঙ্গিতে রক্ষে নেই, ম্যালেরিয়া দোসর। রাজ্যে ডেঙ্গির দাপটের মধ্যেই ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত। অনেকক্ষেত্রে আবার একই সঙ্গে হচ্ছে ডেঙ্গি ও ম্যালেরিয়া! বর্তমানে বেলেঘাটা আইডিতে বেশ কয়েকজন ভর্তি রয়েছেন, যাঁদের একই সঙ্গে ডেঙ্গি ও ম্যালেরিয়া-দুইই হয়েছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, শেষ দু’মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে তিনগুণেরও বেশি। গত জুলাই ও অগাস্ট মাসে রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৪৪ জন। 

কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, জানয়ারি থেকে ৩১ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮১২। যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। এর মধ্যে ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯০২। মৃত্যু হয়েছে একজনের।

পরিস্থিতি প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, ভয়ঙ্কর অবস্থা। সরকার নেই। সরকার ছুটি কাটাচ্ছে। দুর্গাপুজোয় ১১দিন, কালীপুজোয় ৮দিন, ছুটি আর ছুটি।  তৃণমূল সাংসদ শান্তনু সেনের কথায় লোডশেডিংয়ে জেতা বিধায়ক ও কী বলবে। এখনও পুরোপুরি কমেনি করোনার দাপট। এরইমধ্যে ভয়ঙ্করহারে বাড়ছে ডেঙ্গি। উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়া। সমানতালে বাড়ছে আতঙ্ক।

গতকাল ফের মৃত্যু হয়েছে আরও এক ব্যক্তি। অকালে চলে গেল আরও এক প্রাণ। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল, দেগঙ্গার বাসিন্দা, বছর ২৫-এর গৃহবধূর। কেন্দ্রের কাছে ডেঙ্গি নিয়ে সঠিক তথ্য পাঠাচ্ছে না রাজ্য, অভিযোগ বিজেপির। ঠিক সময়ে তথ্য দেওয়া হবে, পাল্টা দাবি করেছেন শান্তনু সেন। 

রাজ্যে ভয়ঙ্কর ডেঙ্গি! এবছর এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৩ জনের। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৪৫ হাজার। এদিকে, national center for vector borne diseases control programme-এর পরিসংখ্যান বলছে, দেশের মধ্যে সব থেকে বেশি, ডেঙ্গি আক্রান্ত তেলেঙ্গানায়। এবছর আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯১৩ জন। আর সব থেকে বেশি মৃত্যু কেরলে। ২০ জনের। সেখানে, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা দেওয়া হয়েছে, ২৩৯। 

তবে কি এ রাজ্যের পরিসংখ্যান পৌঁছয়নি কেন্দ্রের কাছে? বিজেপির অভিযোগ, কেন্দ্রের কাছে ডেঙ্গি নিয়ে সঠিক তথ্য পাঠাচ্ছে না রাজ্য। শনিবারও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন এক তরুণী। মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা, বছর ২৫-এর গৃহবধূর। 

পরিবার সূত্রে খবর, সোমবার থেকে জ্বরে ভুগছিলেন ওই গৃহবধূ। ডেঙ্গি ধরা পড়ায় মঙ্গলবার বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার স্থানান্তরিত করা হয় আরজি কর হাসপাতালে। শনিবার রাতে, সেখানেই মৃত্যু হয় তরুণীর। মৃত সোমা দাসের ডেথ সার্টিফিকেটে রয়েছে ডেঙ্গির উল্লেখ। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে শনিবারই নবান্নে সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget