এক্সপ্লোর

Weather Update: রাজ্যে কমছে তাপমাত্রা, কবে জাঁকিয়ে শীত কলকাতায়?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। আগামী সপ্তাহে আরও একটু নীচে নামতে পারে পারদ।

কলকাতা: আজও কলকাতায় (Kolkata) স্বাভাবিকের নীচে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮. ৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weater Office) পূর্বাভাস, আগামী কয়েকদিন রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। আগামী সপ্তাহে আরও একটু নীচে নামতে পারে পারদ। শীতের স্পেল চলবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।

জেলায় জেলায় পারদ পতন: সামান্য বাড়লেও কলকাতায় ১৮-র নীচেই তাপমাত্রা। দক্ষিণবঙ্গে (South Bengal) শীতের আমেজ অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weater Office)  পূর্বাভাস, আগামী কয়েকদিন এরকমই থাকবে আবহাওয়া। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার দাপট বজায় থাকবে। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা। পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (West Midnapur), পশ্চিম বর্ধমান (West Burdwan) এবং বীরভূমে (Birbhum) তাপমাত্রা অন্য জেলার তুলনায় কম থাকবে।

কুয়াসার কারণে বাতিল ট্রেন:  শীতের মরশুমে ঘন কুয়াশার আশঙ্কা। ৩ মাসের জন্য দূরপাল্লার ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করল রেল কর্তৃপক্ষ। আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৩-এর ২ মার্চ পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেন আংশিক বাতিল। কোনও কোনও রুটে কমানো হয়েছে ট্রেনের সংখ্যা। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে, মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস, কলকাতা-অমৃতসর এক্সপ্রেস, হাওড়া-দেরাদুন সুপারফাস্ট এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেন। শিয়ালদা-আজমেঢ় সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-কাঠগোদাম এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেনের সংখ্যা কমানো হয়েছে। আংশিক বাতিল করা হয়েছে হাওড়া-মথুরা উইকলি এক্সপ্রেস ও কলকাতা-আগরা ক্যান্টনমেন্ট উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। 

চলতি সপ্তাহের শুরুর দিকেই ভরা হেমন্তে ভরপুর শীতের আমেজ। কলকাতায় আরও খানিকটা নামে তাপমাত্রা। ১৭-র ঘরে নামে পারদ। সেদিন আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, আগামী ৪-৫ দিন এমনই থাকবে তাপমাত্রা। সকাল-সন্ধে বাতাসে হিমেল ভাব। জেলায় আরও নামবে পারদ। 

উত্তর ২৪ পরগনার আবহাওয়া: গতকাল, ১৮ নভেম্বর উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৭ শতাংশ। হাওয়ার গতিবেগ ১৫ কিলোমিটায়/ঘণ্টা। আজ, ১৯ নভেম্বর উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৬ শতাংশ। হাওয়ার গতিবেগ ১৯ কিলোমিটায়/ঘণ্টা।

আরও পড়ুন: North 24 Parganas Weather: রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, শীতের শিরশিরানি উত্তর ২৪ পরগনায়

সেরা শিরোনাম

CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget