এক্সপ্লোর

Suvendu Adhikari on WB Budget 2024: 'রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার দিশা এই বাজেট দেখাতে পারেনি', কটাক্ষ শুভেন্দু অধিকারীর

WB Budget: 'এই বাজেটে দার্জিলিঙের পাহাড় উপেক্ষিত, এই বাজেটে জঙ্গলমহল উপেক্ষিত, সুন্দরবন উপেক্ষিত, এই বাজেটে কৃষকরা সম্পূর্ণভাবে উপেক্ষিত।'

কলকাতা: বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট (West Bengal Budget 2024) পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তা শেষ হতেই বাজেটের তীব্র সমালোচনায় মুখর হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Opposition Leader Suvendu Adhikari)। তাঁর কথায়, 'রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার দিশা এই বাজেট দেখাতে পারেনি'। 

বাজেটের তীব্র সমালোচনায় শুভেন্দু অধিকারী

সিভিক ভলান্টিয়াররা যেহেতু পুলিশের সমান কাজ করে, ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করে, তাই বিজেপি মনে করে সমকাজে সম বেতন হওয়া উচিত। তাঁদের ২০ হাজার টাকা বেতন দেওয়া উচিত বলে মনে করে বিজেপি, দাবি বিরোধী দলনেতার। আমরা মনে করি মাত্র হাজার টাকা বৃদ্ধি করে, ভোটের সময় তাদের অপব্যবহার করার জন্য একটা প্রতিশ্রুতি দিয়েছেন এই ভোটমুখী বাজেটে। এই বাজেটে 'নিয়োগের সুস্পষ্ট পরিকল্পনা নেই' বলে দাবি শুভেন্দুর। 

শুভেন্দু অধিকারীর কথায়, 'উনি চা বাগান নিয়ে যা বলেছেন আমরা সেই বার্তা সমর্থন করি না। আমরা চা বাগানের অব্যবহৃত, উদ্বৃত্ত ও চা বাগানের মধ্যে থাকা আবাসনের জমি চা বাগানের শ্রমিকদেরকে মালিকানায় দেওয়ার জন্য দাবি করি।' 

'এই বাজেটে দার্জিলিঙের পাহাড় উপেক্ষিত, এই বাজেটে জঙ্গলমহল উপেক্ষিত, সুন্দরবন উপেক্ষিত, এই বাজেটে কৃষকরা সম্পূর্ণভাবে উপেক্ষিত। আমরা আশা করেছিলাম রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে ৫ হাজারের বদলে ১০ হাজার টাকা করবেন। আমরা আশা করেছিলাম উত্তরপ্রদেশের মতো পিএম কিষাণ সম্মান নিধি আরও ছ হাজার রাজ্য দিয়ে ১২ হাজার করবে রাজ্য। তাই কৃষকদের জন্য এই সরকার এই বাজেটে কিছু রাখেনি।' কটাক্ষ বিরোধী দলনেতার। তাঁর দাবি, 'সবশেষে আবার ডিএ নামক বস্তুটিতে রেখে রাজনীতি করার চেষ্টা হয়েছে। একদিকে লক্ষ লক্ষ স্থায়ী পদের বিলুপ্তি ঘটানো, অন্যদিকে পাঁচ লক্ষ চাকরি কোন কোন দফতরে কবে কবে হবে? শিল্পের কোনও দিশা নেই এই বাজেটে।' তাঁর আরও অভিযোগ, 'ওবিসিদের জন্য, ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন, যাঁরা আপারক্লাসের অর্থনৈতিকভাবে বঞ্চিত তাঁদের জন্য বরাদ্দ কোনও ঘোষণা নেই। গোর্খা, তামাং, ভুটিয়া, রাই, লেপচা জনজাতিদের জন্য, বা কুড়মি সম্প্রদায়ের জন্য কোনও প্রতিশ্রুতি নেই।' 

আরও পড়ুন: West Bengal Budget: ‘গঙ্গাসাগর সেতু’, ‘শিল্পসেতু’, বিমানবন্দর পর্যন্ত নয়া উড়ালপুল, বাজেটে পথশ্রী-৩

উল্লেখযোগ্য, বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, রাজ্যের উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে তোলা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যপূরণে দক্ষিণ ২৪ পরগনার মুড়িগঙ্গা নদীর উপর LOT ৮ এবং সাগরদ্বীপের কচুবেড়িয়ার মধ্যে একটি ৩.১ কিলোমিটার দীর্ঘ সেতুর নির্মাণ হবে। সেতুটির নাম হবে ‘গঙ্গাসাগর সেতু’।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget