এক্সপ্লোর

Ovarian Cancer: এবার কম খরচে ওভারিয়ান ক্যানসার নির্ণয়, লক্ষাধিক টাকার পরীক্ষা হবে কয়েকহাজারেই!

কম খরচে কীভাবে ওভারিয়ান ক্যানসার নির্ণয় সম্ভব? উত্তর অনুসন্ধানে এবার সুরক্ষা ডায়গনস্টিক্সের সঙ্গে গাঁটছড়া বাঁধল একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান। শনিবার মউ স্বাক্ষর করল দুটি সংস্থা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: কম খরচে ওভারিয়ান ক্যানসার (Ovarian Cancer)  নির্ণয়ে শনিবার মউ স্বাক্ষর করল সুরক্ষা ডায়গনস্টিক্স ও একটি বেসরকারি গবেষণা সংস্থা। এই পদ্ধতিতে যিনি এখনও ওভারিয়ান ক্যানসারে (Ovarian Cancer) আক্রান্ত হননি, তাঁর আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে কিনা তাও জানা সম্ভব হবে। দাবি করেছেন সংস্থার কর্মকর্তারা।

কম খরচে কীভাবে ওভারিয়ান ক্যানসার (Ovarian Cancer) নির্ণয় সম্ভব? উত্তর অনুসন্ধানে এবার সুরক্ষা ডায়গনস্টিক্সের সঙ্গে গাঁটছড়া বাঁধল একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান। শনিবার মউ স্বাক্ষর করল দুটি সংস্থা। 

ওভারিয়ান ডিম্বাশয়ের (Ovary)  ক্যানসারে নির্ণয় করা জন্য করা হয় Homologous Recombination deficiency Test বা HRD Test। বর্তমানে, এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে খরচ হয় লক্ষাধিক টাকা। দুই সংস্থার দাবি, এই খরচ ৫ থেকে ১০ হাজার টাকায় কমিয়ে আনার চেষ্টা হচ্ছে।

সুরক্ষা ডায়গনেস্টিক্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর সোমনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সারা ভারতে গবেষণার জন্য এই ধরনের গাঁটছড়া প্রথম, বাঙালি গবেষকের সঙ্গে গাঁটছড়াও প্রথম। স্বল্প খরচে ওভারিয়ান ক্যানসারের নির্ণায়কের পরীক্ষা, এক থেকে দেড় লাখ টাকা। ওষুধের খরচ বিপুল।

দুই সংস্থার আরও দাবি, খরচ কমার পাশাপাশি, পদ্ধতিতে, ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত মহিলার কতটা ক্ষতি হয়েছে তা জানা সম্ভব। এ ছাড়া যিনি আক্রান্ত নন, তাঁর জিনগত কোনও ক্রুটি রয়েছে কিনা, যাতে তাঁর আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে, সেটাও নির্ণয় করা যাবে। 

আরও পড়ুন: Purba Medinipur News: চাকরিও করেন, ভাতাও নেন! টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

পাশাপাশি, কলকাতা(Kolkata) গায়নেকোলজিক্যাল অঙ্কোলজি ট্রায়াল এন্ড ট্রান্সলেশনাল রিসার্চ গ্রুপের ফাউন্ডার সেক্রেটারি অসীমা মুখোপাধ্যায়-সহ গবেষক হিসেবে ওভারিয়ান ক্যানসারের একটি ওষুধ তৈরি করেছেন। 

যা নির্দিষ্ট কিছু ওভারিয়ান ক্যানসার আক্রান্তের ক্ষেত্রে কার্যকর। সেই ওষুধ রোগীর শরীরে প্রয়োগ করলে আদৌ কার্যকর হবে  কিনা, তাও এই পদ্ধতিতে জানা সম্ভব। দুই সংস্থার উদ্যোগে কি আগামী দিনে কম খরচে হবে ওভারিয়ান ক্যানসার নির্ণয়? আশাবাদী চিকিৎসক মহল। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget