এক্সপ্লোর

TMC 21st July : "মিথ্যা বলছেন মমতা, বৈঠকে ছিল ওঁর প্রতিনিধি", মুড়িতে জিএসটি ইস্যুতে পাল্টা সুকান্তর

TMC Shahid Diwas, 21st July News : দিনকয়েক আগে দেশে কার্যকর হয়েছে নতুন জিএসটির হার (GST Rates)

কলকাতা : "মুড়িতেও জিএসটি (GST) ? বিজেপির বন্ধু মুড়ি খাবেন না ?" ২১-এর মঞ্চ থেকে এনিয়ে সুর চড়িয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে পাল্টা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। "মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন। ওঁর প্রতিনিধি বৈঠকে ছিলেন। সেখানে থেকে জিএসটি লাগানো সমর্থন করেছেন।" বলে মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি।

দিনকয়েক আগে দেশে কার্যকর হয়েছে নতুন জিএসটির হার (GST Rates)। মাছ, দই, পনির, লস্যি, মধু, শুকনো মাখনা, শুকনো সয়াবিন, মটর, গম ও অন্যান্য খাদ্যশস্যের ও মুড়ি-র মতো পণ্যের ওপর এখন ৫ শতাংশ জিএসটি লাগবে। মুড়ির (Puffed Rice) মতো সাধারণের খাবারেও জিএসটি বৃদ্ধির প্রতিবাদে আজ কেন্দ্রকে তুলোধনা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

কী বলেছেন মমতা ?

২১-এর সভামঞ্চ থেকে মমতা বলেন, "মুড়িতেও জিএসটি ? বিজেপির বন্ধু মুড়ি খাবেন না ? মুড়িতে কত জিএসটি ? মিষ্টিতেও জিএসটি ? চিড়েতেও জিএসটি ? দইতেও জিএসটি ? লস্যিতেও জিএসটি ? নকুলদানাতেও জিএসটি ? বাতাসায় কত জিএসটি ? নিম পাতায় কত জিএসটি ? লোকে কী খাবে? খাব কী? মানুষ খাবে কী? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। পরিষ্কার কথা, মুড়ি খেয়ে থাকি।"

আরও পড়ুন ; "মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও", জিএসটি-ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা মমতার

এর পাল্টা রাজ্য বিজেপি-র সভাপতি বলেন, "রাজ্য সরকারের প্রতিনিধি বিরোধিতা তো করেননি, উল্টে সমর্থন জানিয়েছেন। ম্যাগি বিক্রি হচ্ছে। তাতে কেন ৫ শতাংশ ট্যাক্স লাগবে না। ট্যাক্সের টাকা তো সাধারণ মানুষের কাজে ব্যবহৃত হয়। মোদির পকেটেও ঢুকবে না, মমতার পকেটেও ঢুকবে না। রাজ্য সরকার জিএসটি-র টাকা ভাগ পায়। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন। ওঁর প্রতিনিধি বৈঠকে ছিলেন। সেখানে থেকে জিএসটি লাগানো সমর্থন করেছেন। কারণ, জিএসটি-র বেশিরভাগ অংশ রাজ্য সরকারের কাছে ফিরে আসে। রাজ্য সরকার জিএসটি কাউন্সিলে সমর্থন জানিয়েছে। কোনও প্রতিবাদ করেনি। প্রতিবাদ করেনি মানেই তো সমর্থন করা।" 

সেরা শিরোনাম

Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget