এক্সপ্লোর

TMC News: মমতা না অভিষেক, কার ছবি বড় করে থাকবে ? বছরের শুরুতেই তৃণমূলের অন্দরে ক্যালেন্ডার-বিতর্ক

Calendar 2025: ক্য়ালেন্ডার পেতে না হলেও...ক্য়ালেন্ডারের কার ছবি, বড় থাকবে, আর কার ছোট তা নিয়ে কার্যত হুলস্থূল বেধে গেল !

কৃষ্ণেন্দু অধিকারী ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : বছরের শুরুতেই তৃণমূলের অন্দরে ক্যালেন্ডার নিয়ে তৈরি হল বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়, ক্যালেন্ডারে কার ছবি বড় করে থাকবে ? এই নিয়েই যত বিতর্ক। আর এরপরই সামনে এল নতুন ক্যালেন্ডার। যাতে দেখা গেল, বদলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির আকার। আগে যা ছিল, হল ঠিক তার উল্টো। 

অনেকেই বলেন, ক্য়ালেন্ডার না কি এখন ব্য়াকডেটেড বিষয় ! আগে নতুন বছরের শুরুতে ক্য়ালেন্ডারের জন্য় যা হইচই পড়ে যেত...এখন আর তা হয় না ! তবে এই ভুল কিন্তু ২০২৫ সালে এসে ভেঙে গেল ! ক্য়ালেন্ডার পেতে না হলেও...ক্য়ালেন্ডারের কার ছবি, বড় থাকবে, আর কার ছোট তা নিয়ে কার্যত হুলস্থূল বেধে গেল ! আর আলোচনার বিষয়বস্তুতে থাকা ছবি দু'টি যদি হয় মমতা বন্দ্য়োপাধ্য়ায় আর অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের, তাহলে তা নিয়ে হইচই হবে বৈকি !

সূত্রের খবর, নতুন বছরে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে দলীয় পদাধিকারীদের কাছে পৌঁছে গেছিল এই ক্যালেন্ডার। ক্যালেন্ডারে লেখা রয়েছে, সৌভ্রাতৃত্বের নতুন বছরে সম্প্রীতির আলো...বাংলায় খুশির বর্ষবরণে সবার কাটুক ভালো। আর নীচে লেখা, 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্তৃক প্রচারিত'। 

সূত্রের খবর, কলকাতা থেকে জেলার নেতাদের কাছে এই ক্যালেন্ডার পৌঁছে যেতেই দলের অন্দরে শুরু হয়ে যায় শোরগোল। এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই ক্যালেন্ডার ব্যবহার বা বিতরণ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয় দলের জেলা সভাপতিদের। এরপর সামনে আসে এই নতুন ক্যালেন্ডার। সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিই আছে....কিন্তু ছবিগুলোর সাইজ পাল্টে গেছে ! আর তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, প্রথম ক্য়ালেন্ডারের মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের চেয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি বড় ছিলে বলেই...কি তা পাল্টে তৃণমূল নেত্রীর ছবি বড় করা হল ? 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটিই যে সবথেকে বড় করে, আর সবথেকে ভালো করে দেওয়ার কথা, সেটা দলের যে স্তর থেকেই ক্যালেন্ডার হোক। নিশ্চিতভাবেই সেটাই স্বাভাবিক। তার সঙ্গে নিশ্চিতভাবেই আজকের প্রজন্মের সেনাপতি, নতুন প্রজন্ম থেকে উঠে আসা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ছবি থাকবে এ তো সাধারণ ব্যাপার।" 

বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, "দেখুন আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভেদ আছে, কি বিভেদ নেই, না পুরোটাই একটা পরিকল্পিত নাটক, এনিয়ে সময় খরচ করার মতো অবস্থায় আমরাও নেই। পশ্চিমবঙ্গের মানুষও এনিয়ে কোনও উৎসাহ দেখাচ্ছে না। মানুষ তৃণমূলকে দেখেছে, চিনেছে এবং এখন ছাড়তে চলেছে।"

কবি প্রশ্ন করেছিলেন, তুমি কি কেবলই ছবি ? আর এখন সেই ছবি ঘিরেই কত কিছু ?

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget