এক্সপ্লোর

TMC Sushanta Ghosh: ফিরহাদ হাকিমকে বলেছিলাম, চলো আমরা সবাই মিলে পদত্যাগ করি : সুশান্ত ঘোষ

Sushanta Ghosh: 'সেদিন দেবাশিস কুমার এবং শুভাশিস চক্রবর্তীর সামনে মেয়র ফিরহাদ হাকিমকে বলেছিলাম, চলো আমরা সবাই মিলে পদত্যাগ করি। তিনিও আমার সঙ্গে সহমত পোষণ করেছিলেন। জানি না এখন স্বীকার করবেন কিনা'

কলকাতা : সদ্যই বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কেউ তাঁকে প্ররোচনা দেয়নি। নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। এর পাশাপাশি এও বলেছেন যে, তিনি বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন। দল ছাড়েননি। এছাড়াও ইস্তফা দেওয়া প্রসঙ্গে সুশান্ত ঘোষ এও বলেছেন, 'আজকে হয়তো স্বীকার করবেন না... যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কাউন্সিলরদের মিটিং ছিল, সেদিন আমি দেবাশিস কুমার এবং শুভাশিস চক্রবর্তীর সামনে মেয়র ফিরহাদ হাকিমকে বলেছিলাম, চলো আমরা সবাই মিলে পদত্যাগ করি। তিনিও আমার সঙ্গে সহমত পোষণ করেছিলেন। জানি না এখন উনি স্বীকার করবেন কিনা...' 

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার পর আরও অনেক কথাই প্রকাশ্যে জানিয়েছেন সুশান্ত ঘোষ। সুশান্ত বলেছেন, ভোট পরবর্তী সময়ে তৃণমূলের যেসব দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে, তার অনেক জায়গাতে তৃণমূলের লোকেরাই ভাঙচুর চালিয়েছে। সুশান্ত এও বলেন, বরো চেয়ারম্যান পদ থেকেই ইস্তফা দিয়েছেন তিনি। দল ছাড়েননি। দল নষ্ট করে না দিলে এখনও তিনি তৃণমূলের রাজ্য সম্পাদক পদেই রয়েছে। কাউন্সিলর পদেও আছেন বলে জানিয়েছেন সুশান্ত ঘোষ। তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেননি তিনি। 'বরো চেয়ারম্যান না হয়েও দল করেছি প্রায় ২৫ বছর। বরো চেয়ারম্যান না থাকলেও আরও ২০ বছর দল করতে পারি। কেউ কোনও প্ররোচনা দেয়নি। যা সিদ্ধান্ত নিয়েছি নিজের দায়িত্বে। নিজের বিবেকের কাছে মনে হয়েছে পদত্যাগের কথা। ৭-১০ দিন ভেবেছি। তারপর মনে করেছি মানুষের রায় মেনে নিতে হবে এবার।' এখনও নিজেকে তৃণমূল কংগ্রেসের সৈনিক বলছেন সুশান্ত ঘোষ। তাঁর কথায়, তিনি 'তৎকাল কিংবা প্যারাস্যুট' নন। তৃণমূল কংগ্রেস তৈরির পিছনে তাঁরও রক্ত-ঘাম ছিল, কাঠবেড়ালির মত ভূমিকা পালন করেছি। 

'যাঁর নেতৃত্বে আক্রমণ, তাঁকেই দলের পদ দেওয়া হয়েছিল', পদত্যাগের পরই নিজের উপর হওয়া হামলা নিয়ে সরব সুশান্ত ঘোষ 

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভরাডুবি হয়েছে তৃণমূলের। তারা পেয়েছে মাত্র ৮০টি আসন। অন্যদিকে, বিজেপি পেয়েছে ২০৮টি আসন। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে গত ৯ মে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এই প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি। শুরু থেকেই একদম অ্যাকশন মোডে রয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কোনও ধরনের দুর্নীতি, তোলাবাজি, বেনিয়ম, অনিয়ম, বেআইনি কাজ রেয়াত করা হবে না। অভিযুক্তদের বরদাস্ত করা হবে না। উপযুক্ত ও কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

Kunal Ghosh: 'পুলিশ পোজ দিয়ে ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে', নির্মলের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে কুণাল
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget