এক্সপ্লোর

Kanksa News: পঞ্চায়েত কার্যালয় সংস্কারের নামে কেন্দ্রের টাকা তছরূপের অভিযোগ কাঁকসায়

Kanksa Gram Panchayat News: কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা পঞ্চায়েত কার্যালয় সংস্কারের নামে তছরূপ করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা: পঞ্চায়েত কার্যালয় সংস্কারের নামে কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা (Central Government fund) নয়ছয়ের অভিযোগ উঠল। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস (TMC) পরিচালিত কাঁকসা (Kanksa) গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি (BJP) সদস্যরা।যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি পঞ্চায়েত প্রধানের। বিষয়টি নিয়ে শুরু হয়েছে দু-দলের রাজনৈতিক তরজা।

আরও পড়ুন: Chandipur News: স্কুলে যেতেন না নিজে, কাজ চালাতেন অন্যকে দিয়ে ! শোকজ তৃণমূলের শিক্ষক-নেতাকে

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় করে কাঁকসা ব্লকের কাঁকসা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সংস্কার হয়। ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্যদের অভিযোগ, তাঁদের অন্ধকারে রেখে ওই কাজ করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংস্কারের নামে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় হল। কিন্তু, বাস্তবে এত টাকা খরচ হয়নি। নির্মাণ সহায়ক বা প্রধান কিংবা উপপ্রধান কেউ হিসাবও দিচ্ছেন না। 

এই বিষয়ে অভিযোগকারী বিজেপি সদস্য আনন্দ কুমার বলেন,"সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় করে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শৌচালয়ের দরজা,দুটি এয়ার কন্ডিশনার মেশিন, টাইলস আর একটা দরজা লাগানো হয়েছে। তার মধ্যে শৌচালয়ের দরজা ভেঙে পড়েছে। আর এসি একদিনও চলেনি। সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে ২ লক্ষ টাকার কাজ হয়েছে। বাকি দেড় লক্ষ টাকা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, নির্মাণ সহায়ক সহ পাঁচ জন মিলে ভাগ করে নিয়েছেন। আমরা হিসাব চাইলেই চুপ করে রয়েছেন। এলাকার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক টাকা দিচ্ছেন। সেই টাকাও ভাগ করে নেওয়া হচ্ছে। এই অভিযোগই কাঁকসার বিডিওর কাছে জানানো হল। কাঁকসা গ্রাম পঞ্চায়েতে বিরোধী সদস্যরা রয়েছে বলেই প্রতিবাদ হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের পথে হাঁটব।" 

আরও পড়ুন: Madhyamgram Eviction Drive: হকার উচ্ছেদ রুখতে পুরপ্রধানের পা ধরে আবেদন, যুবকের অসহায়তার ছবি মধ্যমগ্রামে

পুরো অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা বলেন, "কোনওরকম দুর্নীতি হয়নি। বিরোধীদের বিরোধিতা করাই কাজ।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Burdwan News: হকার উচ্ছেদেও আমরা-ওরা? বর্ধমানে ভাঙা হল না INTTUC-র ইউনিয়ন অফিস

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
Chorbagan Stampede: শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget