এক্সপ্লোর

Purba Medinipur: অঞ্চল সভাপতি নির্বাচন ঘিরে গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ তৃণমূলে, উত্তপ্ত নন্দীগ্রাম

TMC Inner Clash: কে হবেন তৃণমূলের অঞ্চল সভাপতি? তৃণমূলের অঞ্চল সভাপতি ঠিক করতে বৈঠকে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে তুলকালাম। শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতির অভিযোগে উত্তাল এলাকা

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: কে হবেন তৃণমূলের (tmc) অঞ্চল সভাপতি (area president)? তৃণমূলের অঞ্চল সভাপতি ঠিক করতে বৈঠকে নন্দীগ্রাম (nandigram) ২ নম্বর ব্লকে তুলকালাম। শাসকদলের দুই গোষ্ঠীর (innerclash) মধ্যে হাতাহাতির অভিযোগে উত্তাল এলাকা। 

যা ঘটেছিল...
নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে কে সভাপতি হবেন তা স্থির করতেই বৈঠক ডাকে তৃণমূল। সেখানে যখন সভাপতির নাম প্রস্তাবিত হয়, তখনই অশান্তি শুরু। চরম বিশৃঙ্খলার ছবি ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। এমনকি হাতাহাতিও হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে অঞ্চল সভাপতির নির্বাচন শেষমেশ করা যায়নি। আপাতত যা খবর, তাতে নন্দীগ্রাম তৃণমূল নেতৃত্ব পরে সর্বস্তরের কর্মীদের সঙ্গে আলোচনা করে এই প্রক্রিয়া শেষ করবেন বলে শোনা যাচ্ছে। কিন্তু পঞ্চায়েত ভোটের মুখে দলে অঞ্চল সভাপতি নির্বাচন ঘিরে যে ছবি উঠে এসেছে, ,তার পর উত্তেজনার পারদ স্বাভাবিক ভাবেই চড়েছে। এদিকে তমলুকে সমবায় সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়ায় এদিন।

তমলুকের ঘটনা...
তমলুকে সমবায় সমিতির নির্বাচন ঘিরে পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা। অভিযোগ, ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বিজেপির ক্যাম্প রয়েছে। এ নিয়ে পুলিশে অভিযোগও করা হয়েছিল বলে দাবি ঘাসফুল শিবিরে। তার পরও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। অশান্তি বাড়লে পরে ক্যাম্প অফিস বন্ধ করে দেওয়া হয় পুলিশের তরফে। উল্লেখ্য, হালেই শাসককে রুখতে হাতে-হাত মিলিয়ে লড়াইয়ে নেমেছিল দুই বিরোধী পক্ষ। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জিতেছিল বাম-বিজেপি জোট। ৬৩টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী বাম-বিজেপি জোট। নন্দকুমারের বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলকে রুখতে সমবায় বাঁচাও মঞ্চ গড়ে ৬৩টি আসনে প্রার্থী দেয় বাম ও বিজেপি। জিতে নিয়েছিল সব কটি আসনও। সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হলেও আগামী বছর পঞ্চায়েত ভোটের আগে এভাবে তৃণমূলকে রুখতে বাম-বিজেপির 'জোট' বাঁধা নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে যায়। ৪৬টি আসনে তৃণমূল  প্রার্থী দিলেও পরে ৩৫ জন মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে আগেই ৫২টি আসনে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হয় বাম-বিজেপি জোট। পরে বাকি ১১টি আসনে নির্বাচন হয়। তৃণমূলকে রুখতেই এই জোট, দাবি বাম-বিজেপির। বামেরা যে বিজেপির সঙ্গেই আছে তা আরও একবার প্রমাণ হল, খোঁচা দিয়েছিলেন কুণাল ঘোষ।

আরও পড়ুন:রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে, অখিলের বিরুদ্ধে দিল্লির থানায় অভিযোগ দায়ের লকেটের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget