এক্সপ্লোর

Abhishek Banerjee: 'ফাঁপা প্রতিশ্রুতি নয়, ধর্ষণ রুখতে পদক্ষেপ করুক রাজ্য', আরজি কর নিয়ে মন্তব্য অভিষেকের

RG Kar Case: বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নারী নির্যাতনের ঘটনা নিয়ে ফের সকলের নজর কাড়েন অভিষেক।

কলকাতা: আর জি কর কাণ্ডে দলের অন্দরে অন্তর্ঘাতের ইঙ্গিত মিলেছে আগেই। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সক্রিয় ভূমিকায় নেই, প্রশ্ন তুলছেন তৃণমূল নেতৃত্বই। সেই আবহেই আর জি করের ঘটনা এবং দেশের সর্বত্র নারী নির্যাতনের ঘটনা নিয়ে আবারও মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ধর্ষণের ঘটনায় নিয়ে রাজ্য সরকাকে পদক্ষেপ করতে হবে বলে মন্তব্য করলেন তিনি। (Abhishek Banerjee)

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নারী নির্যাতনের ঘটনা নিয়ে ফের সকলের নজর কাড়েন অভিষেক। তিনি লেখেন, 'গত ১০ দিনেরও বেশি সময় ধরে গোটা দেশ যখন আর জি করের ঘটনায় প্রতিবাদে নেমেছে, ন্যায় বিচার চাইছেন, সেই সময়ই দেশের বিভিন্ন প্রান্তে ৯০০ ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে যখন রাস্তায় প্রতিবাদে শামিল সাধারণ মানুষ, সেই সময়ই একের পর এক ঘটনা ঘটে গিয়েছে'। (RG Kar Case)

কিন্তু এত আন্দোলন, প্রতিবাদের পরও স্থায়ী সমাধানের রাস্তা বেরোল না বলেও মন্তব্য করেন অভিষেক। তাঁর বক্তব্য,'দুঃখের বিষয়, স্থায়ী সমাধান বের করতে কোনও কথাই হচ্ছে না।  রোজ ৯০টি ধর্ষণের ঘটনা ঘটে, প্রতি ঘণ্টায় চারটি এবং প্রতি ১৫ মিনিটে একটি। এমন পরিস্থিতিতে সিদ্ধান্তমূলক পদক্ষেপ অত্যন্ত জরুরি। ফাঁপা প্রতিশ্রুতি নয়, ৫০ দিনের মধ্যে বিচার ও কঠোর সাজার মতো আইনের প্রয়োজন রয়েছে'।

আর জি করের ঘটনার আঁচ এখনও পর্যন্ত একটুও কমেনি। রাজ্যের বিভিন্ন প্রান্ত  তো বটেই দেশের অন্যত্রও প্রতিবাদ, বিক্ষোভ চলছে। গত ১৪ অগাস্ট 'মেয়েদের রাত দখল' মিছিল বেরনোর পর থেকে প্রতিদিনই একাধিক মিছিল বের হচ্ছে। সেই আবহেও পশ্চিমবঙ্গ তথা দেশের অন্য রাজ্য থেকে একের পর এক ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা উঠে আসছে। সেই নিয়েই এদিন সরব হলেন অভিষেক। তাঁর বক্তব্য, 'রাজ্য়ের সরকারগুলির উচিত পদক্ষেপ করা। দ্রুত ধর্ষণ বিরোধী আইন প্রণয়নে কেন্দ্রীয় সরকারকে চাপ দেওয়া হোক, যাতে দ্রুত বিচার হয়, কঠোর সাজা দেওয়া যায়। এক্ষেত্রে শিথিলতা হলে নেহাতই প্রতীকী এবং অকার্যকর হয়ে রয়ে যাবে সব। জেগে ওঠো ভারত'।

তবে অভিষেকের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক মহল। কারণ আর জি করের ঘটনায় রাজ্য যখন কোণঠাসা, তৃণমূলের তরফে রাস্তায় নেমে পরিস্থিতি সামাল দেওয়া চেষ্টা চলছে, সেখানে অভিষেককে কোথাও দেখা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ঘটনার নিন্দা করলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মিছিলে পা মেলাননি, দলের নেতা-নেত্রীদের সঙ্গেও দেখা যায়নি তাঁকে। এমন পরিস্থিতিতে তৃণমূলের অন্দর থেকেই অভিষেককে সম্মুখ ভাগে দেখতে চেয়ে দাবি ওঠে। কুণাল ঘোষ নিজে অভিষেককে সক্রিয় ভূমিকায় দেখতে চাওয়ার দাবি জানান, জেলাস্তর থেকেও সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে অভিষেককে সম্মুখ ভাগে নিয়ে আসার। সেই আবহে যখন মুখ খুললেন অভিষেক, ধর্ষণ রোখার ক্ষেত্রে রাজ্যের ভূমিকার কথাই তুলে ধরলেন তিনি।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget