এক্সপ্লোর

Shankar Adhya Arrested : কেন গ্রেফতার তৃণমূল নেতা শঙ্কর? ED র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

Hawala Money Laundering Case : ED-র দাবি, ধান-চাল-গম কেনাবেচা নয়, রেশন দুর্নীতির কালো টাকা কোন পথে, কীভাবে ঘুরিয়ে সাদা করা হবে, সেই পরিকল্পনায় শঙ্কর আঢ্যর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল

সমীরণ পাল, প্রকাশ সিনহা, উত্তর ২৪ পরগণা: বাকিবুর রহমান, জ্য়োতিপ্রিয় মল্লিকের পর শুক্রবার রেশন বণ্টন দুর্নীতি মামলায় ED-র হাতে  গ্রেফতার করা হল তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে ( Trinamool Congress leader Shankar Adhya arrested  )।  ১৭ ঘণ্টা তল্লাশির পর গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় ( Jyotipriya Mallik ) ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। কিন্তু কীভাবে রেশন দুর্নীতির সঙ্গে সম্পর্কিত তিনি ? ঠিক কী অভিযোগে তাঁকে ধরল ইডি ? 

ED-র দাবি, ধান-চাল-গম কেনাবেচা নয়, রেশন দুর্নীতির কালো টাকা কোন পথে, কীভাবে ঘুরিয়ে সাদা করা হবে, সেই পরিকল্পনায় শঙ্কর আঢ্যর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কলকাতার মার্কুইস স্ট্রিটে শঙ্কর আঢ্যর কারেন্সি লেনদেনের সংস্থা, আঢ্য ফোরেক্স প্রাইভেট লিমিটেডের অফিস। ফুল ফ্লেজ মানি চেঞ্জার হিসেবে কাজ করে এই কোম্পানি। ED-র দাবি, রেশন দুর্নীতির কালো টাকা দিয়ে তৃণমূল নেতার এই কোম্পানির মাধ্যমে ঘুরিয়ে কেনা হয়েছে সোনা, বিদেশি মুদ্রা। হাওয়ালার মাধ্যমে বাইরে টাকা পাঠানো হয়েছে। ED-র দাবি, রেশন দুর্নীতি তদন্তে উঠে আসে শঙ্কর আঢ্যর নাম। তারপরই তার বিভিন্ন আস্তানায় তল্লাশি ও শেষমেষ গ্রেফতার। 

যদিও EDর বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করেছেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ওই নেতার স্ত্রী। শঙ্কর আঢ্যর স্ত্রী জ্যোৎস্না আঢ্যর দাবি, সকাল থেকে সারাদিন ব্যবসা সংক্রান্ত কথা বলেছে ED-র অফিসাররা। রাত সোয়া ১২টা নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিক শঙ্কর আঢ্যর নাম উল্লেখ করেছে বলে নাটক করে গ্রেফতার করে। শঙ্করের স্ত্রীর অভিযোগ, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে তাঁর স্বমীকে। দাবি রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল নেতার স্ত্রী জ্যোৎস্নার । তিনি এখন তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার উপ পুরপ্রধান। 

জানা গিয়েছে, ইডি সূত্রে খবর, শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে ৮ লক্ষ টাকা, বাজেয়াপ্ত বেশ কিছু নথিও। শুক্রবার রাজ্যে ১২ টি ঠিকানায় একযোগে তল্লাশি অভিযান চায় ED। তৃণমূল নেতা শঙ্কর আঢ্য একাধিক ঠিকানাতেও হানা দেন ED আধিকারিকরা। বনগাঁয় শঙ্কর আঢ্যর বাড়ি ও তাঁর শ্বশুরবাড়ি, গাইঘাটায় তাঁর ভাই মলয় আঢ্যর আইসক্রিম ফ্যাক্টরি, শঙ্কর আঢ্যর দুই কর্মচারী বাড়ির পাশাপাশি বাঘাযতীনে তৃণমূল নেতার চাটার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও অভিযান চালান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। পাশাপাশি অভিযান চালানো হয় মেট্রোপলিটনে শঙ্কর আঢ্যর সহযোগী বাবলু দাসের ফ্ল্যাটেও। ম্যারাথন তল্লাশির পর শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে ED।

আরও পড়ুন :

মহিলাদের সামনে রেখে বিক্ষোভ, উড়ে এল ইট, ভাঙল কাচ, শঙ্কর আঢ্যকে গ্রেফতার করতে গিয়ে ফের আক্রান্ত ED

সেরা শিরোনাম

Amit Shah On Syama Prasad : রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
Amit Shah On Syama Prasad : রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
News Live: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur News: 'প্রমাণ মিলেছে' ! বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে কী জানালেন ?
'প্রমাণ মিলেছে' ! বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে কী জানালেন ?

ভিডিও

Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩
Baruipur News :বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget